দাওয়াত দিলেন; কিন্তু তার কওম সেই আহ্বানে সাড়া দিলো না। তারা বং শুণা ও অবজ্ঞার সঙ্গে তাকে অস্বীকার করলো এবং এতে তারা হঠকারিতাও করলো। কওমের নেতৃস্থানীয় ও সরদার লোকে তকে হি ভাল তাদেরই অনুসরণ ও অনুকরণের প্রমাণ ও লাঞ্চুনা করার সব পন্থাই নুহ আ.-এর ওপর প্রয়োগ করলো। তারা এ-বিষয়টির প্রতি বিস্ময় প্রকাশ করলো যে, যে- ব্যক্তি স্বচ্ছলতা ও বিস্তবৈভবে আমাদের চেয়ে শ্রেষ্ঠও নয়, আবার মানবতার মর্যাদার দিক থেকে উচ্চ ফেরেশতার আকৃতিরও নয়, আমাদের নেতা ও পরিচালক হওয়ার কী অধিকার তার আছে? কেনো আমরা তার আদেশনিষেধ মান্য করবো? তারা কওমের দরিদ্র ও দুর্বল লোকদেরকে যখন হযরত নুহ আ.-এর অনুসারী ও অনুগত্যশীল দেখতে পেতো তখন অহংকারের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে বলতো, 'আমরা এদের মতো নই যে তোমার হুকুমবরদার ও অনুগত হয়ে যাবো এবং তোমাকে অনুসরণীয় নেতা বলে মেনে নেবো ।' তারা মনে করতো, ওই দুর্বল ও নিম্নজাতের লোকেরা হযরত নুহ আ.-এর অন্ধ অনুসারী । তারা বুদ্ধিমান নয় যে আমাদের মতো যাচাই-বাছাই করে স্থির সিদ্ধান্তের সঙ্গে কাজ করবে এবং আমাদের মতো জ্ঞানীও নয় যে প্রকৃত সত্য ও তত্ত্ব বুঝে নেবে। যদি উচ্চ শ্রেণির লোকেরা কখনো হযরত নুহ আ.-এর বক্তব্যের প্রতি মনোযোগ দিতো, তার কাছে গিয়ে গো ধরতো যে এইসব হীন ও গরিব লোকদেরকে তোমার কাছ থেকে বের করে দাও। তাহলে আমরা তোমার কথা শুনবো । কারণ, এদেরকে দেখলে আমাদের ঘৃণার উদ্রেক হয়। ওরা এবং আমরা একসঙ্গে বসতে পারি না। হযরত নুহ আ. তাদের কথার একটি জবাবই দিতেন যে তা কখনো হতে পারে না। কারণ এঁরা আল্লাহ তাআলার খাটি বান্দা । তোমরা যা চাচ্ছো আমি যদি তাদের সঙ্গে সেই ধরনের আচরণ করি তাহলে আল্লাহর শাস্তি থেকে কোথাও আমার আশ্রয়স্থল থাকবে না। আমি আল্লাহ তাআলার মর্মস্তদ শাস্তিকে ভয় করি। তার দরবারে কেবল একনিষ্ঠ ও খাটি ইবাদত-বন্দেগির মর্যাদা আছে। ওখানে ধনী ও দরিদ্রের কোনো প্রশ্ন ফস চ$.21100119.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।