Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

এক, আল্লাহ তাআলার হেকমতসমূহের রহস্য অসংখ্য ও অগণিত) কোনো মানুষের পক্ষে__তিনি আল্লাহর যত বেশি সানিধ্যপ্রাপ্তই হোন না কেনো-__েইসব রহস্য সম্পর্কে ওয়াকিফহাল হওয়া কখনোই সম্ভবপর নয়। এ-কারণেই আল্লাহর ফেরেশতাগণ চূড়ান্ত পর্যায়ের সানিধ্যপ্রাপ্ত হওয়া সত্তেও আদম আ.-কে খলিফা বানানোর হেকমত সম্পর্কে কিছুই জানতে পারেন নি এবং বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সামনে না আসা পর্যন্ত বিস্ময়ে মগ্ন ছিলেন। দুই. আল্লাহর তাআলার অনুগহ ও মনোযোগ যদি কোনো তূচ্ছ বস্তুর প্রতিও নিবদ্ধ হয় তবে তা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম এবং মহা সম্মানিত পদে অধিষ্ঠিত হতে পারে এবং মহত্ব ও মর্যাদা লাভ করতে পারে। এক মুষ্টি মাটির প্রতি লক্ষ করুন এবং তারপর আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের পদটির প্রতি দৃষ্টিপাত করুন। তার নবুওত ও রেসালাতের পদরির (নবী ও রাসুল হওয়া) প্রতিও লক্ষ করুন। কিন্তু আল্লাহর অনুহ ও মনোযোগ ভাগ্য ও ঘটনাক্রমে হয় না এবং তা হেকমতশূন্যভাবেও হয় না। বরং তা সেই বস্তর যোগ্যতা অনুসারে দৃষ্টান্তহীন হেকমত ও কল্যাণকামিতার সূত্রে গ্রথিত হয়ে থাকে। তিন. মানুষকে সব ধরনের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এবং সে সব ধরনের সম্মান ও মর্যাদা লাভ করেছে। তারপরও তার সৃষ্টিগত ও স্বভাবজাত দুর্বলতা তার জায়গায় আগের মতোই বহাল তবিয়তে আছে এবং তারপরও মানব ও মনুষ্যসুলভ সৃষ্টিগত ক্রটি বিদ্যমান রয়েছে। এই দুর্বলতা ও ক্রটিই ছিলো সেই বস্তু যা আদম আ.-এর ওপর উচ্চপদ ও উচ্চ মর্যাদা সত্তেও ভুল আনয়ন করেছিলো এবং তিনি শয়তানের ধোকায় পতিত হয়েছিলেন। চার, অপরাধী হয়েও মানুষের অন্তর যদি তওবা ও অনুতাপের প্রতি ঝুঁকে পড়ে তবে তার জন্য আল্লাহ তাআলার রহমতের ঘ্বার রুদ্ধ নয় এবং সেই দরবার পর্যস্ত পৌছার পথে নৈরাশ্যের কোনো ঘাটিও নেই। অবশ্য সত্যিকারের অনুতাপ এবং একনিষ্ঠ তওবা হওয়া শর্ত। হযরত আদম আ.-এর ভুলক্রটি যেমন এই তওবা ও অনুতাপের ফলে মার্জনা লাভ ড৮/ড7.2117)001109.001)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।