যেসব মানুষ এসব বস্তুর অস্তিত্ব অস্বীকার করতো তা কি কোনো জ্ানভিত্তিক ছিলো না জ্ঞানগত ক্রটি ও গবেষণার রা রি * অনুসন্ধান পায় সম্পর্কে অজ্ঞতার ফল ছিলো? এমনিভাবে আমরা আজো বিদ্যুৎ চুম্বক আলোর প্রকৃত তত্ব জানতে পারি নি; তাদেরকে আমরা কেবল ক্রিয়া ও দর্শনের মধ্য দিয়েই বুঝে থাকি। এমনিভাবে খোদাদ্রোহীদের অবিশ্বাস ও অস্বীকৃতি কোনো ইলম বা একিন (প্রকৃত জ্ঞান ও বিশ্বাস ) ভিত্তিক নয়; বরং অনুভূতি ও পর্যবেক্ষণের আওতায় না আসার কারণে অজ্ঞতাবশত তারা অবিশ্বাস ও অস্বীকার করে থাকে । এটা কখনো এবং কোনোভাবেই অস্তিত্ব না থাকার প্রমাণ হতে পারে না। তা ছাড়া জ্ঞান দুইভাবেই অর্জিত হতে পারে : একটি হলো বিভিন্ন বিষয় ও শ্রাস্ত্রের মাধ্যমে, যার অর্জন শিক্ষা ও শ্রমসাধ্য আর দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলা দান করলেও জ্ঞান অর্জিত হতে পারে। এর সর্বোচ্চ স্তর আল্লাহ তাআলার ওহি। সুতরাং আমরা যদি আমাদের জ্ঞান ও শাস্ত্রের মাধ্যমে জানতে না পারি; কিন্তু বুদ্ধি ও বিবেক তার অস্তিত্বকে অসম্ভব মনে না করে এবং আল্লাহর ওহি তার অস্তিত্বের সাক্ষ্য প্রদান করে, তাহলে প্রত্যেক বুদ্ধি ও বিবেকসম্পন্ন ব্যক্তির জন্য অবশ্য কর্তব্য ফেরয) যে, আমাদের জ্ঞান ও শাস্ত্রে অক্ষমতা স্বীকার করার সঙ্গে সঙ্গে তা মেনে নেওয়া এবং বিশ্বাস স্থাপন করা। অবশ্য কেউ যদি ওই সাক্ষ্য ও সংবাদ প্রদানকে ওহিই মনে না করে অথবা আল্লাহর ওহিরই অস্বীকারকারী হয় তবে সে-ব্যক্তির জন্য এই সাক্ষ্য ও সংবাদের ওপর ঈমান আনার আগে ওইসব প্রমাণ দেখে নেয়া আবশ্যক যা কুরআন মাজিদ এ-সম্পর্কে বর্ণনা করেছে এবং বলা হয়েছে যে তা নিঃসন্দেহে আল্লাহর কালাম এবং আল্লাহর ওহি। আদম আ.-এর ঘটনা থেকে কয়েকটি গুরুতৃপূর্ণ শিক্ষা এমনিই তো আদম আ.-এর ঘটনায় অসংখ্য উপদেশ ও মাসআলার সমাবেশ ঘটেছে। এখানে তার সবকয়টির বর্ণনা দেয়া সম্ভব নয়। তারপর কয়েকটি গুরুত্পূর্ণ শিক্ষা ও উপদেশের প্রতি ইঙ্গিত করা সমীচীন মনে হচ্ছে। ফস চ$.21100119,.0010)
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।