নিজের ও নিজের জাতির এই অবস্থার প্রতি লক্ষ করে মন চাইলো যে, শিক্ষা ও উপদেশ গ্রহণের ভাপ্তার (কুরআনুল কারিম)-কে উর্দু ভাষায় অনুবাদ করে দিই যাতে অনুদিত বিষয় হৃদয়াঙ্গম করার পর আপনা- আপনিই মূল বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং এভাবে দুনিয়া ও আখেরাত উভয় জগতের সৌভাগ্য ও সফলতার সন্ধান মেলে । নিজের সাদাসিধে দৃষ্টিভঙ্গি থাকা সত্তেও ঘটনাগুলোর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্যের প্রতি বিশেষভাবে লক্ষ রাখা হয়েছে : ১। এই কিতাবে (কাসাসুল কুরআনে) কুরআনকেই সমস্ত ঘটনার ভিত্তি ও বুনিয়াদ বানানো হয়েছে। বিশুদ্ধ হাদিস ও ইতিহাসের ঘটনাবলির আলোকে সেগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে। ২। ইতিহাস ও বাইবেলের পুস্তকসমূহের মধ্যে এবং কুরআনুল কারিম থেকে লব্ধ “দৃঢ় বিশ্বাস'-এর মধ্যে যদি বিরোধ সৃষ্টি হয়েছে, তবে হয়তো দলিল ও প্রমাণের মাধ্যমে তাদের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে নয়তো কুরআনুল কারিমের সত্যতাকে স্পষ্টভাবে প্রমাণিত করা হয়েছে। ৩। ইসরাইলি কল্পকাহিনি এবং বিরুদ্ধবাদীদের অভিযোগসমূহের অসারতাকে সত্যের আলোকে প্রকাশ করা হয়েছে। 8 বিশেষ বিশেষ ক্ষেত্রে তাফসিরমূলক, হাদিসমূলক ও এতিহাসিক সন্দেহ ও জটিলতা সম্পর্কে বিস্তারিত আলোচনার পর পূর্ববর্তী উলামায়ে কেরামের মতাদর্শ অনুসারে তার সমাধান পেশ করা হয়েছে। ৫। প্রত্যেক নবীর অবস্থা কুরআনের কোন কোন সুরায় বর্ণনা করা হয়েছে সেগুলোকে একটি নকশার আকারে এক জায়গায় দেখানো হয়েছে। ৬। এসব ঘটনার সঙ্গে সঙ্গে উপদেশ ও শিক্ষা" শিরোনামে ঘটনাটি বর্ণনা করার মূল উদ্দেশ্য ও আসল লক্ষ্য, অর্থাৎ শিক্ষা ও উপদেশের বিষয়টিকে বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। খাদেমে মিল্লাত ২২ শে রজব, ১৩৬০ হিজরি ফস চ$.21100119,.0010)
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.