Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আদম আলাইহিস সালাম ৬ ৫৪ তার আকিদা ও আমলের প্রেক্ষিতে তার 'মুমিন' নামের সঙ্গে সংশিষ্ট । সুতরাং কুরআন মাজিদ সেসব বিষয়কে যে-একিন ও প্রকৃত জ্ঞান (আল্লাহর ওহি) দ্বারা বর্ণনা করে দিয়েছে তার মধ্যে আদৌ কোনো ধরনের পরিবর্তন-পরিবর্ধন করার অবকাশ নেই। তা ছাড়া তা কোনো তস্বানুসন্ধান এবং গবেষণারও মুখাপেক্ষী নয়। যেমন : আল্লাহ তাআলার অস্তিত্ব, পরলোকের অস্ত্বিত, আল্লাহর ফেরেশতাগণ, তাকদির, নবী ও রাসুলগণের প্রতি ঈমান ও বিশ্বাস, কিংবা নামায ও রোযার প্রকৃত সত্য (মূল হাকিকত), হজ ও যাকাতের মর্মার্থ ইত্যাদি। এসব বিষয় কোনো মুসলমানের নতুনভাবে তন্বানুসন্ধান ও গবেষণার মুখাপেক্ষী নয়; বরং এসবকিছুর হাকিকত সম্পর্কে কুরআন মাজিদের আয়াত এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসসমূহ আমাদেরকে সবকিছু থেকে নিশ্চিতভাবে অমুখাপেক্ষী করে দিয়েছে। আর কুরআন ও হাদিসের প্রদত্ত ইলমের ভিত্তি একিনি ইলম অর্থাৎ আল্লাহ তাআলার ওহির ওপর স্থাপিত। যা অবিনশ্বর হওয়ার সঙ্গে সঙ্গে সুদৃঢ় ও অপরিবর্তনীয়। দশ. এই ঘটনাটি সম্পর্কে তাওরাত ও ইহঞ্ভ্রিল কিতাবদুটিতে যেসব কিচ্ছা-কাহিনি বিবৃত হয়েছে যেমন সাপ ও ময়ূরের কাহিনি এবং এ- জাতীয় অন্যান্য কাহিনি যা কুরআন মাজিদ ও অন্যান্য সহিহ রেওয়ায়েতে পাওয়া যায় না, এগুলো সম্পর্কে প্রকৃত নির্দেশ কী? এসব ঘটনাবলিকে ইসরাইলি অর্থাৎ ইহুদিদের মনগড়া রেওয়ায়েত বলা হয়। এ-ধরনের যাবতীয় রেওয়ায়েত ভিত্তিহীন। এই ঘটনাগুলোর পেছনে একিনি ইলম এবং বিশুদ্ধ জ্ঞান (ইলমে ওহি)-এর সনদ নেই এবং যুক্তি বিবেক ও ইতিহাসের সাক্ষ্যও নেই। সুতরাং এগুলো মনগড়া ও ভিত্তি কথা। কোনো কোনো মুফাস্সিরও এ-ধরনের রেওয়ায়েতসমূহ উদ্ধৃত করতে তথ্যানুসন্ধানে শিথিলতা প্রদর্শন করে থাকেন। এতে বিরাট ক্ষতি সাধিত হয়। কেবল সাধারণ মানুষ নয়, বরং অনেক বিশিষ্ট ব্যক্তিও মনে করতে থাকেন যে এই রেওয়ায়েতগুলো ইসলামি রেওয়ায়েতের অন্তর্ভুক্ত এবং এগুলোও সহিহ রেওয়ায়েতগুলোর মতো গ্রহণযোগ্য । সুতরাং ইসরাইলি রেওয়াতের সম্পর্কে নির্দেশ হলো, রদ করা বা খণ্ডন করার উদ্দেশ্য ব্যতীত কুরআন মাজিদের তাফসিরে এসব রেওয়ায়েতকে দেয়া না হয়। আর তাফসির ও হাদিসের কিতাবই নয়, জীবনচরিত ও ফ্/ড7.2111001109.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।