রত আদম আলাইহিস সালাম ৬ ৪৮ এই প্রশ্নের একটিমাত্র উত্তরই হতে পারে মে তিনি নিঃসন্দেহে সালাহ তাআলার সভ্িকারের পয়গম্বর ও সত্য নবী ছিলেন। এ-বিসয়ে কখনো উম্মতের মধ্যে দ্বিমত হয় নি; তাই এই মাসআলাটি আলোচনায় আসে নি। কিন্তু এ-বিষয়টি তখন থেকে গুরুতৃপূর্ণ হয়ে উঠেছে যখন মিসরের কোনো গ্রামের জনৈক ব্যক্তি হযরত আদম আ.-এর নবুওত অস্বীকার করেছে এবং নিজের দাবির প্রমাণ হিসেবে বলেছে যে কুরআন মাজিদের কোথাও আদমকে অন্য আম্ষিয়ায়ে কেরামের মতো “নবী' বলা হয় নি। এই ব্যক্তি এই উক্তি__ পবিত্র কুরআন হযরত আদমকে কোনো স্থানেই নবী বলে সম্বোধন করে নি শব্দের দিক থেকে ঠিক হলেও নবুওতের মৌলিক অর্থের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভুল। কারণ ইসলামি পরিভাষায় নবুওতের যে-অর্থ বর্ণনা করা হয়েছে, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই হযরত আদম আ.-এর প্রতি তার প্রয়োগ কুরআনের অনেক জায়গায় বিদ্যমান রয়েছে। নানা স্থানে এ-কথা প্রমাণিত রয়েছে যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ব্যতীতই হযরত আদমের সঙ্গে কথোপকথন করেছেন। আর এসব সম্বোধন ও কথোপকথনে আদেশ-নিষেধ এবং হালাল-হারামের বিধি-বিধানও প্রদান করেছেন। এই বিধানসমূহ পৌছানোর জন্য হযরত আদম আ.-এর কাছে কোনো নবী বা রাসুল প্রেরণ করা হয় নি; বরং আল্লাহ তাআলা সরাসরি তাকে সম্বোধন করে তা বলেছেন। সুতরাং, নবুওতের মৌলিক অর্থ যখন এটাই, তাহলে হযরত আদম আ.-এর নবুওত অস্বীকার করা নিশ্চিতভাবে বাতিল এবং সম্পূর্ণ নিরর্থক। তা ছাড়া তার রাসুল হওয়া বা না হওয়ার আলোচনাটিও তেমন কিছু গুরুতৃপূর্ণ নয়। কারণ তিনি ছিলেন প্রথম মানুষ । তৎকালীন মানবজাতির জন্য আল্লাহপাকের ওহির মাধ্যমে যেসব পয়গাম ও বাণী তিনি শুনিয়েছেন তাই তার শরিয়ত বলে মনে করতে হবে এবং এ- কারণেই তিনি রাসুল । সারকথা, তার নবুওতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য এবং অন্তরে শাস্তি ও তৃণ্ডি সৃষ্টি করার জন্য কুরআন মাজিদের ওইসব আয়াতই শক্তিশালী ও যথেষ্ট প্রমাণ, যা হযরত আদম আ. এবং আল্লাহ তাআলার মধ্যে সরাসরি সম্বোধন ও কথোপকথনের আকারে দৃষ্ট হচ্ছে। হযরত আবু যর গিফারি রা. থেকে বর্ণিত আছে, তিনি একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে আরজ করলেন, “ইয়া ড৮/ড7.2111)001109.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।