Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আদম আলাইহিস সালাম ৬ ৪৪ সৃষ্টিগত অনিবার্ধ বিষয় পৃথিবীতে মানবজাতির আবাদ হওয়া এবং আল্লাহ প্রতিনিধিত্বের যোগা হওয়ার জন্য অবধারিত ছিলো। মদি এই উক্জিটিই প্রণিধানযোগ্য হয় যে এখানে জান্নাত বলতে জান্নাতুল মাওয়াই উদ্দেশ্য, তাহলে এ-ধরনের প্রশ্ন উত্তৃত হয়__ হযরত আদম ও হাওয়া আ.-কে পৃথিবীর কোন অংশে নামিয়ে দেয়া হয়েছিলো? এ-সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা দেখা যায় হযরত আদম আ.-কে হিন্দুস্তানে এবং হযরত হাওয়া আ.-কে জেদ্দায় নামিয়ে দেয়া হয়েছিলো । তারপর এক দীর্ঘকাল পরে তারা দুজনই হেজাযের আরাফাত নামক স্থানে একত্রে মিলিত হলেন। এ-কারণে হজের এই ময়দানটির নাম হয়েছে আরাফাত (জানাশোনা)। কেননা, এখানে তারা পরস্পর মিলিত হয়ে একে অপরকে চিনতে পেরেছিলেন। কিন্ত কুরআন মাজিদ ঘটনার এই অংশটি সম্পর্কে নীরব রয়েছে। কারণ এই বিষয়টি প্রকাশ করার সঙ্গে হেদায়েত ও নসিহতের কোনো সম্পর্ক নেই। অবশ্য অন্তরের প্রবল ধারণা এ-দিকে ধাবিত হয় যে হযরত আদম ও হাওয়া আ. একই স্থানে অবতারিত হয়ে থাকবেন। কেননা, তাহলে আল্লাহ তাআলার পূর্ণ হেকমতের চাহিদা অনুযায়ী সত্ব্রই মানজাতির বংশবৃদ্ধির কাজ শুরু হতে পারবে । এই জড়জগতের উত্তরাধিকারী ও খেলাফতের" পুরোপুরি হক আদায় করতে পারবে। কৌতুকপূর্ণ সৃষ্ষ্ম বিষয় আদম আ.-কে যে-জান্নাতে বসবাস করতে বলা হয়েছিলো, যেসব উলামায়ে কেরাম তা জান্নাতুল মাওয়া বলে মত প্রকাশ করেন, অন্য পক্ষ তাদের প্রতি এই প্রশ্ন উত্থাপন করেন যে, (তাদের উল্লিখিত) এই বক্তব্য যদি সত্য বলে মেনে নেয়া হয়, তবে কথা হলো, জান্নাতুল মাওয়ার অপর নাম জান্নাতুল খুলদ অর্থাৎ অনস্ত জীবনযাপনের জান্নাত । তাহলে ইবলিস যে আদম আ.-কে বলেছিলো, আমি কি আপনাকে অনস্ত জীবনপ্রদ বৃক্ষের (শাজারাতুল খুলদ) সন্ধান দেবো?__-তার অর্থ কী? জান্নাতুল মাওয়া বা জান্নাতুল খুলদে তো অনস্ত জীবনযাপন হবেই, শাজারাতুল খুলদ বা অনস্ভ জীবনপ্রদ বৃক্ষের প্রয়োজন কী?) ফ/ড7.2111)001109.001)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।