হযরত হাওয়া আ. ওখান থেকে বহিনূত হলেন। এ-বিষয়গুলো দুনিয়ার সঙ্গে নির্দিষ্ট। এ-বিষয়গুলো “জান্নাতুল মাওয়া'র মধ্যে নেই। কেননা, সেখানে আদেশ-নিষেধও নেই এবং সেখানে প্রবেশ করার পর বহিষ্ধরণও নেই। এই কথাগুলো ইসলাম ধর্মের বড়ো বড়ো আলেমের উক্তি বলে উল্লেখ পাওয়া যায়। উপরিউক্ত দুটি মত ছাড়া এ-বিষয়ে আরো দুটি মত রয়েছে। এভাবে এ-বিষয়টি সম্পর্কে মত বা উক্তি হয় চারটি : ১। তা জান্নাতুল মাওয়া; ২। তা পৃথিবীর জান্নাত; ৩। তা জান্নাতুল মাওয়া ও পৃথিবীর জান্নাত ছাড়া একটি তৃতীয় জান্নাত যা শুধু এই উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছিলো । ৪। এ-বিষয়ে কোনো উক্তি না করে নীরব থাকা বাঙ্ছুনীয় এবং এ-বিষয়টিকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতিই ন্যস্ত করা উচিত। এ-বিষয়টির আলোচনা অত্যন্ত দীর্ঘ। হাফিয ইমামুদ্দিন ইবনে কাসির তার বিখ্যাত ইতিহাসগ্রন্থ “আল-বিদায়া ওয়ান-নিহায়া"য় এ-বিষয়টিকে খুব বিশদ ও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং যাবতীয় বক্তব্যকে বিস্ত রিত প্রমাণ ও উদ্ধৃতিসহ বর্ণনা করেছেন। বিস্তারিত বিবরণ দেখতে চাইলে উক্ত কিতাবটি অধ্যয়ন করা উচিত। যাইহোক, প্রকৃত সত্য তো আল্লাহ তাআলাই অবগত আছেন। কিন্তু সব দলিল-প্রমাণ দেখে আমাদের সিদ্ধান্ত তো এটাই যে এই ঘটনাটি নিঃসন্দেহে 'জান্লাতুল মাওয়াতে"ই ঘটেছিলো । আর পানাহার করা, শয়ন করা, ন্দ্রায় যাওয়া এবং ওয়াসওয়াসা__কুমন্ত্রণা প্রদানের জন্য শয়তানের যাবতীয় কর্মকাণ্ড জান্নাতুল মাওয়াতে সেই সময়েই সম্পন্ন হয়েছিলো যখন মানুষ তখনো পর্যস্ত বিধি-নিষেধের আওতাভুক্ত পৃথিবীতে আগমন করে নি। সুতরাং যা-কিছু ঘটেছে, আল্লাহ তাআলার ইচ্ছাপ্রসৃত পূর্ণ হেকমতের আওতায় ঘটেছে। তা এ-জন্য যে, এসব ফ/ড7.2111)001109.001)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।