Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ফেলে রাখো তাহলে সবসময় তা বাকাই থাকবে । সুতরাং তোমরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে ।”ৎ ইবনে ইসহাক হাদিসের এই অর্থ করেছেন : হযরত হওয়াকে হযরত আদম আ.-এর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবনে ইসহাকের চেয়ে অধিক তত্তজ্ঞানী এবং সৃষ্ষ্ম তত্ত্সন্ধানী আল্লামা কুরতুবি এর এই অর্থ বলেছেন : আসলে এখানে স্ত্রীজাতিকে পাঁজরের হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, নারী জাতির সৃষ্টিকর্ম প্রথমে পাজরের হাড় থেকে শুরু করা হয়েছে। তাদের অবস্থা পাজরের হাড়ের মতোই বাকা; তাদের এই বক্রতাকে সোজা করতে চাইলে তা ভেঙে যাবে । পাজরের হাড়ের বক্রতা সত্ত্বেও তার থেকে কাজ নেয়া হয়ে থাকে এবং তার বক্রতাকে সোজা করার চেষ্টা করা হয় না। তেমনিভাবে, নারী জাতির সঙ্গে নম্র ও কোমল ব্যবহার করা উচিত। অন্যথায় কঠোর ব্যবহারে পারস্পরিক সম্পর্কের মধুরতা ও কমনীয়তার পরিবর্তে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ছয়. হযরত আদম আ. যে-জান্নাতে অবস্থান করছিলেন এবং যেখান থেকে তাকে জমিনে নেমে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে তা কোন জান্নাত? “জান্নাতুল মাওয়া", যা কিয়ামত সংঘটিত হওয়ার পর মুমিনদের বাসস্থান হবে, না-কি পৃথিবীর কোনো জান্নাত, যা এই পৃথিবীতেই কোনো সুউচ্চ ও প্রশস্ত স্থানে নির্মাণ করা হয়েছিলো? সংখ্যাগরিষ্ঠ মুসলিম উলামায়ে কেরামের অভিমত এই যে, তা জান্নাতুল মাওয়া । মুসলমানদেরকে পরকালে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তারা বলেন, কুরআন মাজিদের বিভিন্ন আয়াত এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অনেক হাদিসের বাহ্যিক বর্ণনা থেকে এটাই পরিষ্কার বুঝা যায়। প্র ক. যেমন, আল্লাহ তাআলা বলেন__ ৬৬১) ০ ৯০ 60 & ৪১ 150 এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো ।' ১ সহিহুল বুখারি : ৫১৮৫ : সহিহ মুসলিম : ৩৭২০। ফস চ$,21100119.0010)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।