Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

থাকেন যে, আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে প্রকার বিশেষকে জিনও বলা হয়। ইবলিস সেই প্রকারের ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা ছিলো। কিন্তু এই মতের প্রতি সমর্থন কুরআন মাজিদেও পাওয়া যায় না এবং বিশুদ্ধ হাদিসসমূহেও না। চার. ইবলিসকে যখন জান্নাত থেকে বিতাড়িত করে বহিষ্কার করা হলো, এরপর তার পক্ষে হযরত আদম ও হাওয়া আ.-কে কীভাবে বিভ্রান্ত করা সম্ভব হলোঃ মুসলিম উলামায়ের কেরাম থেকে এই প্রশ্ের দু-ধরনের জবাব বর্ণিত হয়েছে। দুটি জবাবই কোনো ধরনের দূরবর্তী ব্যাখ্যা ছাড়া বোধগম্য হয়। ক. যদিও ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিলো, কিন্ত তারপরও এক পাপিষ্ঠ ও নিকৃষ্ট মাখলুকরূপে জান্নাতের ভেতরে প্রবেশ তার বিতাড়িত হওয়ার বিরোধী নয়। এ-কারণে ইবলিস এভাবেই জান্নাতে প্রবেশ করে হযরত আদম ও হাওয়া আ.-এর সঙ্গে এই কথোপকথন করেছিলো এবং তাদেরকে প্রবঞ্ণনার শিকার বানিয়েছিলো। ০০৮ (৫:১1 “তোমরা সবাই এখান থেকে নেমে যাও', কথাটি এই বক্তব্যেরই সমর্থন করছে যে পাপিষ্ঠ মাখলুকরূপে তখন পর্যন্ত জান্নাতে ইবলিসের প্রবেশ নিষিদ্ধ হয় নি। খ. যেভাবে একটি টেলিফোন ও রেডিওর সাহায্যে অনেক দূরে যেতে পারে, ওয়ারলেসে যেভাবে শুধু আলো ও শব্দতরঙ্গের সাহায্যে একটি সংবাদ হাজার হাজার মাইল দূরে পৌছানো যেতে পারে, তেমনি এটাও কেনো সম্ভব হবে না যে নিকটবর্তী ও মুখোমুখি হয়ে সম্বোধন করা ছাড়াই শয়তানের কুমন্ত্রণা মানুষের অন্তরে পৌছে যায় এবং ক্রিয়া করে। জান্নাতের বাইরে থেকেই হযরত আদম ও হাওয়া আ.-এর অন্তরে এই কুমন্ত্রণা দিয়েছিলো এবং তাদের বিভ্রাত্ত করার চেষ্টা করেছিলো । ১ ১৬০ ০% “শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিয়েছিলো", আয়াতটি থেকে এ-বক্তব্যের সমর্থনই প্রকাশ পাচ্ছে। ড্/ড7.2117001109.001)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।