Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আদম আলাউদিস সালাম ও ৩৪ ফেরেশতাদের বললাম, “আদমের প্রতি সিজদা করো" . তখন ইবলিস বতীভ সকলেই সিজদা করলো; সে অমান্য করলো । তারপর "আমি বললাম, “হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শক্র; সুতরাং সে যেনো কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ-কষ্ট পাবে। তোমার জন্য এটা রইলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত ও হবে না এবং নগ্নুও হবে না; আর সেখানে তৃষ্ার্ত হবে না এবং রৌদ্র-ক্রিউও হবে না।” (যদি এখান থেকে বহিচ্নৃত হও, তবে নিতান্তই দুঃখ-কষ্টরে পতিত হবে ।) এরপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিলো; সে বললো, “হে আদম, আমি কি তোমাদেরকে বলে দেবো অনস্ত জীবন্প্রদ বৃক্ষের কথা এবং অক্ষয় রাজ্যের কথা?” (যা কখনো তোমাদের হস্তচ্যুত হবে না) এরপর তারা উভয়ই (আদম ও হাওয়া আ.) তা থেকে (তার ফল) ভক্ষণ করলো; তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের গাছের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে লাগলো । আদম তার প্রতিপালকের নির্দেশ অমান্য করলো, ফলে সে ভ্রান্তিতে পতিত হলো। (জান্নাতের জীবন থেকে বিপথে চলে গেলো ।) এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে পথনির্দেশ করলেন। (জীবনযাপন ও আমলের পথ খুলে দিলেন।) তিনি বললেন, “তোমরা উভয়ে (আদম ও শয়তান) একইসঙ্গে জান্নাত থেকে নেমে যাও। তোমরা পরস্পর পরস্পরের শক্র। (এখন থেকে তোমাদের জন্য অন্য এক জীবনের পথ উন্মোচিত হবে) পরে আমার পক্ষ থেকে তোমাদের (বংশধরগণের) কাছে সৎপথের নির্দেশ এলে (তবে এ-সম্পর্কে আমার বিধান মনে রেখো) যে আমার পথ অনুসরণ করবে সে বিপথগামী হবে না (কখনো সে সৎপথ থেকে বিভ্রান্ত হবে না।) এবং দুঃখ-কষ্টে পতিত হবে না।”" [সুরা তোয়া-হা : ১১৫- ১১৩] ঘটনা-সম্পর্কিত কয়েকটি গুরুতৃপূর্ণ বিষয় ঘটনার এই বিস্তারিত বিবরণের পর এমন কিছু গুরুত্ৃপূর্ণ মাসআলার ওপরও আলোকপাত করা জরুরি যেগুলো ঘটনাটির বিস্তারিত বিবরণে বিশেষভাবে সহায়ক সাব্যস্ত হবে। ড্/ড7.2111)001109.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।