আশক্কাও আমাদের নেই, যার জন্য আমরা নৌকা ও জাহাজ নির্মাণ করতাম । আমাদের রোগ-ব্যাধির আশঙ্কাও নেই যে এর জন্য আমরা বিভিন্ন ওষুধ জাতীয় বস্ত্র বৈশিষ্ট্য, রাসায়নিক যৌগ, পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা উপকারিতা, চিকিৎসাশাস্ত্রের উদ্ভাবন, দেহবিদ্যা ও মনোবিজ্ঞান প্রভৃতি অংসব্য প্রকারের বিদ্যা ও বিষয়ের রহস্য ও হেকমত সম্পর্কে অবহিত হতে পারতাম । নিঃসন্দেহে এটা শুধু মানুষের জন্য উপযোগী যে সে পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি হবে এবং ওইসব তন্তু, পরিচয়-জ্ঞান, বিদ্যা ও বিষয় সম্পর্কে অবহিত হয়ে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ের যথাযথ অধিকার আদায় করবে। হযরত আদমের বেহেশতে অবস্থান এবং হাওয়ার সঙ্গে বিবাহ হযরত আদম আ. এক দীর্ঘ সময় পর্যন্ত একাকী জীবনযাপন করতে থাকলেন । কিন্ত তিনি জীবনযাপনে এবং সুখ ও শান্তিতে এক ধরনের নির্জনতা ও একাকীত্ব অনুভব করছিলেন। দেখা গেলো, তার স্বভাব ও প্রকৃতি কোনো সঙ্গী ও সাথির অন্বেষণ করছে। তাই আল্লাহপাক হযরত হাওয়া আ.-কে সৃষ্টি করলেন। হযরত আদম আ. নিজের জীবনসঙ্গী পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং অন্তরে প্রশান্তি অনুভব করলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত আদম ও হাওয়া আ.-এর প্রতি এই অনুমতি ছিলো যে বেহেশতের যেখানেই ইচ্ছা তারা বসবাস করবেন, যে-কোনো বস্ত্র ইচ্ছা ব্যবহার করবেন, যা মন চায় খাবেন। কিন্তু নির্দিষ্ট একটি বৃক্ষকে দেখিয়ে বলা হয়েছিলো যে-_তা (তার ফল) ভক্ষণ করো না, এমনকি তার কাছেও যেয়ো না। বেহেশত থেকে হযরত আদম আ.-এর বের হয়ে যাওয়া এখন ইবলিস একটি সুযোগ পেয়ে বসলো। সে হযরত আদম ও হাওয়া আ.-এর অন্তরে এই কুমন্ত্রণা দিলো যে এই নিষিদ্ধ বৃক্ষটি অমর বৃক্ষ। এই বৃক্ষের ফল খেলে চিরত্তন শান্তি ও সুখের সঙ্গে বেহেশতে বসবাস করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা অবধারিত হয়ে যাবে। ইবলিস আরো নানা ধরনের শপথ করে তাদের মনে এই বিশ্বাসের জন্ম দিলো যে সে তাদের হিতাকাজক্ষী, শক্র নয়। ইবলিসের কথা শুনে হযরত আদম আ.-এর মানবিক স্বভাব ও গুণাবলিতে ভুলক্রটি (ভুলে যাওয়ার ভুল) ফ্/ড7.2117)001109.001)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।