Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আদম আলাইহিস সালাম € ১০ তোমার অবাধ্যাচরণের জনা চিরস্থায়ী ধবংসের উপযুক্ত হয়েছো এনং এটাই তোমার কৃতকর্মের উপযুক্ত প্রতিদান । ইবলিসের অবকাশ প্রার্থনা ইবলিস যখন দেখলো যে বিশ্বনিখিলের স্রষ্টার নির্দেশ অমান্য করা, গর্ব, দন্ত ও আত্মন্তরিতা প্রকাশ করা এবং আল্লাহ তাআলার প্রতি অন্যায় আচরণের দোষারোপ করা ইত্যাদি অপরাধ তাকে রাব্নুল আলামিনের রহমতের দরবার থেকে বিতাড়িত করেছে এবং জান্নাত থেকে বঞ্তিত করে দিয়েছে, তখন সে অনুতপ্ত ও লঙ্জিত হয়ে তওবা করার পরিবর্তে আল্লাহ তাআলার কাছে এই দাবি জানালো যে-__কিয়ামত অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন; এই দীর্ঘ সময়ের জন্য আমার আযুর রশি লম্বা করে দিন। মহান আল্লাহর হেকমতের চাহিদাও ছিলো এটাই । তাই তিনি ইবলিসের দাবি মন্ত্রর করলেন। এটা শুনে তখন আবার সে একবার তার শয়তানি স্বভাব প্রকাশ করলো । বলতে লাগলো-__আপনি যখন আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করেই দিলেন, তো যে-আদমের কারণে আমার কপালে এই অপমান ও লাঞ্কনা জুটেছে, আমিও আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করবো এবং তাদের পেছনে, সামনে, আশপাশে ও চারদিকে থেকে তাদেরকে বিপথগামী করবো। তাদের অধিকাংশকে আমি নাফরমান ও অকৃতজ্ঞ বানিয়ে ছাড়বো । তবে আপনার খাঁটি বান্দাগণ আমার আমার বিপথগামী করার তীরে ঘায়েল হবে না এবং তারা সবসময়ই সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আল্লাহ তাআলা বললেন, তাতে আমার কোনো পরোয়া নেই। আমার সৃষ্টির বিধান-_ কর্মের বিনিময় ও কর্মের প্রতিফল- _সুদৃঢ় বিধান। যে যেমন কার্যকলাপ করবে সে তেমনই ফল ভোগ করবে । আর যে- আদমসম্তান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার পদাঙ্ক অনুসরণ করবে সে তোমারই সঙ্গে আল্লাহর শাস্তি জাহান্নামের উপযুক্ত হবে। যাও, নিজের দুর্ভাগ্য, অপমান ও লাঞ্কুনা নিয়ে এখান থেকে দূর হয়ে যাও এবং নিজের ও নিজের অনুসারীদের জন্য চিরস্থায়ী অভিশাপ জাহান্নামের অপেক্ষায় থাকো। ফ্/ড7.2111)001109.001)

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।