2 ত৮০৮৩-৮৩৩৪৪৭০৪৪১৮৪২৩৭০২০-২৩৪৩৪৪৩৭০৯ত৮৪৯০৪হ৫৮৪১৩০৯ ০১৪৪৪৪৭৪৪৪৯ ৪৯৪৪৩৯৭ ২৪৪৪০ ৩৯৩৩ 'তিনি বললেন, “ম্বয়ং আমি যখন তোমাকে আদেশ দিলাম, তখন কী তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সিজদা করলে না ।”' (স্লরা আ'রাফ : আয়াত ১২] আল্লাহর জিজ্ঞাসার জবাবে ইবলিস বললো__ (১১1১৫ ৪১৮) ০৬ ১৪৬) ১৫০ শিপ ৪ ০ এ “(এই বিষয়টি আমাকে সিজদা করতে বারণ করলো যে) আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ: আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা দিয়ে ।” [সুরা আ'্রাফ : আয়াত ১২] এতে শয়তানের উদ্দেশ্য ছিলো যে “আমি আদমের চেয়ে অধিক সম্মানিত।” কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আগুন উর্ধ্বগামী আর আদম মাটি ছারা নির্মিত। আগুনের সঙ্গে মাটির কোনো তুলনাই হতে পারে না। হে আল্লাহ, আপনি যে আদেশ করলেন__ আগুন দ্বারা সৃষ্ট মাখলুক মাটি দ্বারা সৃষ্ট মাখলুককে সিজদা করুক; এটা কি ইনসাফ ও ন্যায়ভিত্তিক হয়েছে? আমি সবসময়ই আদম থেকে উত্তম। সুতরাং সে আমাকে সিজদা করুক। আমি তো তার সামনে মাথা নত করবো না। কিন্তু হতভাগা শয়তান তার গর্ব, অহংকার ও ওদ্ধত্যের কারণে এ-কথা ভুলে গিয়েছিলো যে, যখন সে নিজে ও আদম উভয়ে আল্লাহ তাআলার সৃষ্ট, তখন সৃষ্ট জীবের মূল তত্ব স্রষ্টার চেয়ে বেশি স্বয়ং সৃষ্ট জীবও জানতে পারে না। শয়তান নিজের আত্মন্তরিতা ও দন্তের কারণে এ- কথাটি বুঝতে অক্ষম রয়ে গেলো যে মর্যাদার উচ্চতা ও নিম্তা সেই পদার্থের ভিত্তিতে নয় যার মাধ্যমে কোনো সৃষ্ট জীবের খামিরা প্রস্তুত করা হয়েছে; বরং মর্যাদার ভিত্তি সেসব গুণাবলির ওপর নির্ভরশীল যা যাবতীয় সৃষ্টির স্রষ্টা সেই জীবের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। যাইহোক, শয়তানের জবাব ছিলো প্রবঞ্চনা ও অহংকারের মূর্খতার ভিত্তিতে স্থাপতি, এ-কারণে আল্লাহ্ তাআলা তাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে, মূর্খতাজনিত গর্ব ও আত্মন্তরিতা তোমাকে এতোটাই অন্ধ করে দিয়েছে যে তুমি নিজের স্রষ্টার অধিকারসমূহ এবং তার মর্যাদও ভুলে গেছো। এ-জন্য তুমি আমাকে অন্যায় আচরণকারী সাব্যস্ত করেছো এবং এ-বিষয়টি বুঝতে পারো নি যে তোমার অজ্ঞতা তোমাকে প্রকৃত সত্য হৃদয়াঙ্গম করতে অক্ষম ও অপারগ বানিয়ে দিয়েছে । সুতরাং তুমি এখন ফর্সা চ$.21100119,.0010)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।