এই বিস্তারিত বিবরণের সারমর্ম এই কুরআন মাজিদ থেকে এটা নিশ্চিতভাবে প্রমাণিত হলো যে, 4) ৪4 (আল্লাহর উটনী) আল্লাহ তাআলার একটি নিদর্শন ছিলো এবং তা নিজের মধ্যে অবশ্যই এমনকিছু বৈশিষ্ট্য ধারণ করতো যার কারণে তাকে এমন নিদর্শন বলা হয়েছে, কুরআন মাজিদে গুরুত্বের সঙ্গে যার উল্লেখ রয়েছে। কুরআনে বলা হয়েছে__ এরা ৯৫ 4 ৪৩ ০ “এটি আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন।”” এরপর আল্লাহ তাআলা উটনী ও সামুদ সম্প্রদায়ের মধ্যে যেভাবে পানি করার পালা বন্টন করে দিলেন তা নিজেই এ-বিষয়ের একটি স্বতন্ত্র প্রমাণ যে, এই উটনী নিজের মধ্যে এমন বিশেষত্ব ধারণ করতো যা আল্লাহর নিদর্শন নামে আখ্যায়িত হওয়ার উপযুক্ত । কিন্তু কথা এই যে, এই উটনীর অস্তিত্ব কীভাবে হলো এবং কী কারণে তা আল্লাহর নিদর্শন ও নবীর মুজিযা হলো, কুরআন মাজিদে তা উল্লেখ করা হয় নি। অবশ্য বিভিন্ন সহিহ খবরে ওয়াহেদ-এর মাধ্যমে এ-বিষয়টির ওপর আলোকপাত করা হচ্ছে। এর বিবরণ তারিখে ইবনে কাসির থেকে উপরে বর্ণিত হয়েছে। কিন্ত ঘটনাটির বিস্তারিত বিবরণ ওখানেও পরিষ্কারভাবে উল্লেখ করা হয় নি। বরং তাফসিরের কিতাবসমূহে ইসরাইলি রেওয়াতে থেকে উদ্ধৃত করা হয়েছে অথবা হাদিসের দুর্বল রেওয়ায়েত থেকে গ্রহণ করা হয়েছে। তাই সঙ্গত এটাই যে, ঘটনাটির মোটামুটি বিবরণ ও বিস্তারিত বিবরণের মধ্যে মর্যাদার পার্থক্যের প্রতি অবশ্যই খেয়াল রাখা হবে। ঘটনার যে-পরিমাণ কুরআন মাজিদ স্পষ্ট বর্ণনা করেছে, কোনো প্রকার ব্যাখ্যার না করে তার প্রতি বিশ্বাস রাখা আবশ্যক । আর ঘটনার যে-পরিমাণ সহিহ হাদিসের বর্ণনা থেকে (সেই হাদিস খবরে ওয়াহেদ-এর পর্যায়ভুক্ত হলেও) জানা যায়, অর্থাৎ উপরিউক্ত মোটামুটি বিবরণের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তা সংক্ষিপ্ত কথার বিস্তারিত বিবরণ হিসেবে গ্রহণ করার যোগ্য । যদিও তা কুরআন মাজিদের বর্ণনার স্তরে পৌছতে পারে না। এর চেয়ে অধিক অবশিষ্ট কিন্ত রিত বিবরণের মর্যাদা তা-ই, যা সাধারণ এঁতিহাসিক ঘটনা ও ইসরাইলি রেওয়াতেসমূহের মর্যাদা |] ৬৫ সুরা আ'রাফ : আয়াত ৭৩। ফ্/ড7.2111)001109.001)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।