চললেও কেউ-ই উটনীটিকে হত্যা করার সাহস পাচ্ছিলো না? কি সাদুক নামের জনৈকা রূপসী ও ধনবতী নারী নিজেকে মাসদা ৫ ০০০) নামের এক পুরুষের সামনে আর উনাইযা নামের এক ধনবত্তী নারী তার নিজের এক অতি সুন্দরী কন্যাকে কিদার ()-$) নামের এক যুবকের সামনে পরিবেশন করে বললো, যদি তোমরা দুজনে মিলে ওই উটনীটিকে হত্যা করতে পারো তাহলে এই দুই নারীকে তোমাদের আয়স্তাধীন দিয়ে দেয়া হবে। তোমরা তাদেরকে বিয়ে করে সুখ-সন্ভোগ করবে। অবশেষে কিদার ও মাসদাকে উটনীটিকে হত্যা করার জন্য প্রস্তুত করে নেয়া হলো এবং সিদ্ধান্ত হলো যে, তারা পথে ওত পেতে বসে থাকবে এবং উটনীটি চারণভূমির দিকে গমনকালে ওরা আক্রমণ করবে । অন্য কয়েকজন লোকও তাদের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিলো । সারকথা, যেমন পরামর্শ, তেমনি কাজ করা হলো । চক্রান্ত করে তারা উটনীটিকে হত্যা করে ফেললো। এরপর তারা পরস্পর শপথ করলো যে, রাত হলে আমরা সবাই মিলে সালেহ ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করে ফেলবো । পরে কসম খেয়ে তার বন্ধদেরকে বিশ্বাস করাবো যে, এই কাজ আমাদের নয়। করলো এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেলো । হযরত সালেহ আ. উটনী হত্যার সংবাদ অবগত হয়ে অনুতাপ ও আফসোস করতে করতে তার সম্প্রদায়ের উদ্দেশে বললেন, অবশেষে তা-ই ঘটলো যার আশঙ্কা আমি করেছিলাম। এখন তোমার আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে থাকো । তিনদিন পর আল্লাহর আযাব তোমাদের বিনাশ ঘটাবে। তিনদিন পর বিদ্যুতের চমক ও বদ্রনিনাদের শাস্তি এসে একরাতেই তাদের সবাইকে ধ্বংস করে দিলো। আর ভবিষ্যতে আগমনকারী মানুষের জন্য এতিহাসিক দৃষ্টান্তমূলক শাস্তির শিক্ষা রেখে গেলো। এই ঘটনাটির সঙ্গে হাফিয ইমাদুদ্দিন বিন কাসির কয়েকটি হাদিসের রেওয়ায়েতও উদ্ধৃত করেছেন। যথা : তাবুক যুদ্ধের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজর নামক স্থানে পৌছলে সাহাবায়ের কেরাম রা. সামুদ সম্প্রদায়ের কৃপ থেকে ড্/ড7.2117)001109.001)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।