Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

০ জাসারুস বৃরযান ১৬১2৫... হবে, যেনো তার জীবনের কোনো একটি শাখা ক্রটিপূর্ণ এবং অভিযোগের মুখোমুখি হওয়ার যোগ্য না হয়। বরং তার গোটা জীবনের মধো চারিত্রিক উৎকর্ষ, পাপকার্য থেকে পবিত্রতা এবং কথা ও কাজের সততা পূর্ণ মাত্রায় পাওয়া যেতে হবে। তারপর এমন ব্যক্তি যদি নবুওতের দাবি করেন এবং নিজের দাবির সত্যতা প্রমাণে যৌক্তিক ও জ্ঞানানুগ দলিল-প্রমাণ ছাড়াও আল্লাহর নিদর্শনসমূহ (মুজিযাসমূহ)ও পেশ করে, তবে নিঃসন্দেহে তিনি নবী এবং তার এই কাজ মুজিযা । ইতোপূর্বে বলা হয়েছে, মুজিযা প্রকৃতপক্ষে নবীর নিজের কাজ নয়; বরং তা আল্লাহ তাআলার কাজ, যা নবীর হাতে প্রকাশিত হয় এবং মুজিযা নামে আখ্যায়িত হয়। তা এই কারণে যে, নবী ও রাসুলগণ মানুষই হয়ে থাকেন। আর কোনো মানুষের সাধ্য নেই যে আল্লাহর সাধারণ বা বিশেষ নিময়-কানুনে হস্তক্ষেপ করে। এটা তো আল্লাহ তাআলার মর্জির ওপর নির্ভর করে যে, তিনি ইচ্ছা করলে এবং অবস্থা ও সময়ের চাহিদা অনুসারে নবী ও রাসুলের হাতে এমন কাজ প্রকাশ করে দেন, যা তার বিশেষ রীতিনীতির অন্তর্তৃক্ত হয়। আল্লাহ যদি না চান, তাহলে নবী ও রাসুলের পক্ষেও সে-ধরনের কাজ প্রকাশ করা সম্ভব হয় না। বদর যুদ্ধে যখন তিনশো তেরজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধসরঞ্জাম ও অন্ত্রশস্ত্রে সজ্জিত এক হাজার শক্র-সৈন্য আক্রমণ করলো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রতি এক মুষ্টি ধুলো নিক্ষেপ করলেন । যার ফলে প্রতিটি শক্র-সৈন্যের চোখে ধুলোকণা ঢুকে গেলো এবং তারা অস্থির হয়ে চোখ মুছতে লাগলো । এই ঘটনাকে কুরআন মাজিদ যে-সংক্ষিপ্ত আকারে ও মুজিযারূপে বর্ণনা করেছে তা আমাদের উপরিউক্ত দাবির শক্তিশালী ও অকাট্য প্রমাণ । ০) 4 09) ০০১ % ০০৪ '(হে মুহাম্মদ,) তুমি নিক্ষেপ করো নি যখন তুমি নিক্ষেপ করেছো (সেই এক মুষ্টি ধুলি); বরং আল্লাহ নিক্ষেপ করেছেন । [সুরা আনফাল ; আয়াও ১৭ চিন্তা করুন, এখানে নবীর এই কাজটিকে (যা তার হাতেই সম্পন্ন হয়েছিলো) কেমন নিচিত্ররূপে মুজিযা সাব্যস্ত করা হয়েছে। বলা হচ্ছে, হে নবী, একমুষ্টি ধুলো নিঃসন্দেহে আপনার হাতের মাধ্যমেই নিক্ষিপ্ত হয়েছিলো । কারণ তা আপনার হাতেই ছিলো। কিন্ত একমুষ্টি খুলোর এই ক্রিয়া__শক্র-সৈন্যদের সারিগুলো দূর-দূরাস্ত পর্যন্ত বিস্তৃত থাকা সম্তবেও ডড/ড7.2117)001109.001)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।