আবদ্ধ । যেমন : আগুন দহন করে, পানি আর্দরতা সুষ্টি করে ইত্যাদি। আর বিশেষ অভ্যাসের অর্থ এই : কারণ ও উপকরণের মধ্যে সম্পর্ক স্থাপনকারী কুদরতের হাত কোনো বিশেষ উদ্দেশ্যে কারণ ও উপকরণের মধাস্থিত সম্পর্ককে কোনো বস্ত্র থেকে বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে কারণ ও উপকরণ উভয়টি বিদ্যমান থাকা সত্তেও বস্ত্রটির অস্তিতু হয় না, কিংবা কোনো কারণ ছাড়াই বস্তি অস্তিত্ব লাভ করে। যেমন : দহনের কারণ (আগুন) বিদ্যমান থাকা সন্ত্ও কোনো বস্ত আগুনে দগ্ধ না হওয়া অথবা দুই-তিন জন মানুষের উপযোগী খাদ্য দিয়ে শ-দুইশো লোকের তৃপ্তিসহকারে আহার করা এবং সেই খাবার যে-পরিমাণ সে-পরিমাণই অবশিষ্ট থাকা । সাধারণ দৃষ্টিতে এ-দুটি বিষয়ই যেহেতু কুদরতের (স্বাভাবিক) নিয়মের বিরোধী, তাই এ-রকম বা এর অনুরূপ কোনো ঘটনা সংঘটিত হতে দেখা গেলে অথবা কোথাও এমন ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেলে বলা হয়ে থাকে যে, এটা কুদরতের নিয়ম-কানুনের বা আল্লাহর নীতির বিরোধী । অথচ ব্যাপারটি তা নয়; বরং তা প্রাকৃতিক নিয়মাবলির প্রথম প্রকার । অর্থাৎ তা সাধারণ অভ্যাসের তো বিপরীত; কিন্ত বিশেষ অভ্যাসের বিপরীত নয়। সেটাও কুদরতের নিয়ম-শৃঙ্খলের একটি কড়া, যা সাধারণ অবস্থাবলি থেকে ভিন্ন কোনো (বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রকাশ করা হয়ে থাকে। আর মুজিযার ক্ষেত্রে সেই বিশেষ উদ্দেশ্যটি থাকে এই-___এভাবে আল্লাহ তাআলা তার নবী ও রাসুলগণের সত্যতা ও যথাযথতা সত্যায়ন করেন এবং মিথ্যা প্রতিপাদনকারীদের মনে এই বিশ্বাস সৃষ্টি করেন যে, যদি এই নবুওতের দাবিদার ব্যক্তি তার দাবিতে সত্যবাদী না হতেন, তাহলে আল্লাহর সাহায্য কখনো তার সঙ্গী হতো না। সুতরাং সাধারণ প্রাকৃতিক নিয়ম থেকে ভিন্ন রাসুল ও নবীগণের যে- কাজটি প্রকাশ পায়, প্রকৃতপক্ষে তা তাদের কাজ নয়; বরং তা আল্লাহ তাআলার কাজ, যা তার বিশেষ নিয়ম-নীতির আকারে নবীর হাতে প্রকাশ পেয়েছে, যা তার সত্যতার প্রমাণ হতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে, যদি কোনো নবীকে মুজিযা প্রদান না করা হতো, তবে নবীর নবুওতি জীবন, সত্য ও হেদায়েতের কিতাবের বিদ্যমানতা এবং যৌক্তিক দলিল ও প্রমাণাদির আলোকে তার সত্যতার ওপর ঈমান আনা অবশ্যই জরুরি হতো এবং তাকে অবিশ্বাস করা ধর্মীয় ডড/ড7.2117)001109.001)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।