করতো এবং শিরকে লিশ্ত ছিলো । ভাই তাদের সংশোধন এবং সত্য প্রতিষ্ঠার জন্য তাদেরই গোত্র থেকে হযরত সালেহ আ.-কে উপদেশ প্রদানকারী নবী ও রাসুল বানিয়ে পাঠানো হলো, যেনো তিনি তাদেরকে সংপথে নিয়ে আসেন। তাদেরকে আল্লাহর নেয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দেন, যেসব নেয়ামত তারা সবসময় ভোগ করছে। আর তাদেরকে স্পষ্টভাবে বলে দেন যে সমগ্র বিশ্বের প্রতিটি বস্তু আল্লাহ তাআলার একত্ব ও অদ্বিতীয়তার সাক্ষ্য বহন করছে। বিশ্বস্ত দলিল ও নিরুত্তরকারী প্রমাণসমূহের মাধ্যমে তাদের চোখের সামনে তাদের পথত্রষ্টতা তুলে ধরেন এবং বলেন যে ইবাদত-বন্দেগির যোগ্য এক আল্লাহ ছাড়া আর কেউ নয়। কুরআন মাজিদে কাহিনিগুলো বর্ণনা করার উদ্দেশ্য কুরআন মাজিদের নিয়ম এই যে, তা মানুষের হেদায়েতপ্রাপ্তির জন্য অতীতকালের সম্প্রদায়সমূহ এবং তাদের সৎপথে প্রদর্শনকারীদের ঘটনা ও অবস্থাবলি বর্ণনা করে নসিহত ও উপদেশ গ্রহণের উপকরণ প্রস্তুত করে দেয়। কুরআনের আলোচ্য বিষয় কিচ্ছা-কাহিনি বর্ণনা করা নয়; বরং এটা বলা উদ্দেশ্য যে, আল্লাহ তাআলা যখন মানুষকে জ্ঞানের আলো দান করেছেন, তখন তার হেদায়েত ও সৎপথপ্রাপ্তি এবং আখেরাতের মুক্তির জন্য কী কী উপকরণের ব্যবস্থা করলেন, যাতে সে ওই উপকরণসমূহের সাহায্যে নিজের জ্ঞান ও বিবেকের মাধ্যমে কার্য সম্পন্ন করতে পারে এবং আল্লাহ তাআলার পছন্দনীয় ও অপছন্দনীয় বিষয়গুলো চিনতে পারে? কুরআন বর্ণনা করেছে, আল্লাহর এই রীতি প্রচলিত আছে যে, তিনি মানুষের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে নবী ও রাসুল প্রেরণ করে থাকেন। নবী-রাসুলগণ তাদের সম্প্রদায়ের মানুষকে আল্লাহর পথ বাতলে দেন এবং সব ধরনের পথভ্রষ্টতা থেকে রক্ষা পাওয়ার উপায় শিখিয়ে দেন। আর তার সমর্থনে প্রাটীনকালের সম্প্রদায় ও উম্মতগণের ঘটনাবলি এবং অতীতকালের ইতিহাসের পুনরাবৃত্তি করেন। যাতে এটা জানা যায় যে, সে-সব সম্প্রদায় ও উম্মত তাদের নবী-রাসুলের হেদায়েত ও নসিহত মেনে নিয়েছে তারা দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য ও সফলতা লাভ করেছে। আর যেসব উম্মত তীদের শিক্ষা ও উপদেশ গ্রহণ করে নি; বরং তাদেরকে বিদ্রুপ করেছে ফস চ$.21100119.0010)
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।