...কাসাসুল কুরআন -১ ৬ ১৪৭ উত্তরে তারা দুই দলে বিভক্ত হয়েছেন। একদল বলেন, সামুদ ইছদিদের একটি সম্প্রদায় ছিলো। তারা ফিলিস্তিনে প্রবেশ করে নি; বরং এখানেই বসতি স্থাপন করেছিলো । কিন্ত এই বক্তব্য কেবল তথ্যবহির্ভত নয়; বরং ইড়াত্তভাবে ভ্রান্তিপৃর্ণ। কেননা, সকল ইতিহাসবেত্তা এ-বিষয়ে একঘত্য পোষণ করেন যে, হযরত মুসা আ. বনি ইসরাইলকে নিয়ে মিসর থেকে বের হওয়ার অনেক আগেই সামুদ সম্প্রদায়ের বসতিগুলো ধ্বংস ও হেজেমজে গিয়েছিলো এবং তাদের মূলোৎপাটিত করে দেয়া হয়েছিলো । তা ছাড়া কুরআন মাজিদও স্পষ্ট বর্ণনা করছে যে, যখন মুসা আ.-কে ফেরআউন ও তার সম্প্রদায় অবিশ্বাস করলো, তখন ফেরআউনেরই বংশধরদের মধ্য থেকে একজন মুমিন ব্যক্তি তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন এই কথা বলে- “তোমাদের এই মিথ্যা-প্রতিপাদনের পরিণাম কখনো যেনো এমন না হয় যা তোমাদের পূর্বে হযরত নুহ আ.- এর সম্প্রদায়, আদ ও সামুদ এবং তাদের পরবর্তী সম্প্রদায়গুলোর তাদের নবীদেরকে অস্বীকার ও মিথ্যা প্রতিপাদনের কারণে হয়েছিলো । প্রাচ্যবিদদের দ্বিতীয় দল বলেন, এরা (সামুদ সম্প্রদায়) আমালিকা সম্প্রদায়ের একটি শাখা ছিলো এবং ফোরাত নদীর পশ্চিম তীরের বসতি ত্যাগ করে এখানে বসতি স্থাপন করেছিলো । তাদের মধ্যে কারো কারো ধারণা, এরা আমালিকা সম্প্রদায়ের একটি দল, যাদেরকে মিসরের বাদশাহ আহমাস মিসর থেকে বের করে দিয়েছিলেন। তারা মিসরে অবস্থানকালে পাথর কেটে গৃহনির্মাণ শিল্পে দক্ষতা অর্জন করেছিলো । এ-কারণে তারা হিজরে গিয়ে পাহাড় ও পাথর হ8555055585555555095 বিরাট বিরাট অস্ট্রালিকা নির্মাণ করলো। কিন্ত্র আমরা আদ সম্প্রদায়ের ঘটনায় এ-কথা প্রমাণ করে এসেছি যে, আদ ও সামুদ উভয় সম্প্রদায়ই সামের বংশধরভুক্ত । আর এটাও প্রমাণ করেছি যে, আরববাসীগণ কেবল ইহুদিদের ভুল অনুসরণের কারণে এদেরকে আমালিকা সম্প্রদায়ভুক্ত বলে ফেলে, অথচ এই বংশের সঙ্গে আমলিক বিন উদের কোনোই সম্পর্ক পাওয়া যায় না। সুতরাং, এ- ধরনের বক্তব্য ঠিক নয়। এসব মতের বিপরীতে প্রকৃত তত্বজ্ঞানীদের মত এই যে, সামুদ সংপ্রদায় হযরত হুদ আ.-এর সময়ে ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়েরই অবশিষ্ট ব্যক্তিবর্গ ড্/ড7.2117)001109.001)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।