কাসাসুল কুবআন -১ ৬ ১7৫... এই বংশপরম্পরা থেকে এটাও পরিচ্গার হায়ে যায় যে, সে-সম্প্রদায়কে হযরত সালেহ আ. যার একজন সদস্য সামুদ নলা হয় এ-কারণে যে, সেই সম্প্রদায়ের আদি পুরুষের নাম সাঘুদ এবং এই সম্প্রদায় বা গোত্র তার সঙ্গে সম্পর্কযুক্ত । সামুদ থেকে হযরত নুহ আ. পর্যন্ত বংশপরম্পরা সম্পর্কে দুই ধরনের মত রয়েছে : ১. সামুদ বিন আমির বিন ইরাম বিন সাম বিন নুহ আ.ঃ ২. সামুদ বিন আদ বিন আওস বিন ইরাম বিন সাম বিন নুহ আ.। সালাবি দ্বিতীয় মতটিকে প্রবল মনে করেন ।”৫৯ যাইহোক, বিভিন্ন রেওয়ায়েতের একমত্যে এ-কথা প্রমাণিত হয় যে সামুদ সম্প্রদায়ও সামের বংশধরগণের একটি শাখা এবং সম্ভবত, বরং নিশ্চিতরূপেই বলা যায়, এরাই সেসব লোক যারা ১ম আদ সম্প্রদায় ধ্বংস হওয়ার সময় হযরত হুদ আ.-এর সঙ্গে রক্ষা পেয়েছিলেন এবং এই বংশই দ্বিতীয় আদ নামে পরিচিত। আর সন্দেহাতীতভাবে এই সম্প্রদায়ই “আরবে বায়িদা' ধ্বংসপ্রাপ্ত আরব বংশ)-এর অন্তর্গত ৷ সামুদ সম্প্রদায়ের বসতিসমূহ সামুদ সম্প্রদায় কোথায় বসবাস করতো এবং পৃথিবীর কোনা অংশে তারা ছড়িয়েছিলো__এ-সম্পর্কে মীমার্সিত বক্তব্য এই যে, তাদের বসতিগুলো হিজর নামক স্থানে অবস্থিত ছিলো। হিজায ও সিরিয়ার মধ্যন্থলে “ওয়াদিউল কোরা' পর্যস্ত যে-প্রান্তরটি দেখা যায়, এ-সবই তাদের আবাসম্থল ছিলো । বর্তমানে তা “ফাজ্জুন নাকাহ' (এ)। ০১) নামে প্রসিদ্ধ। সামুদ সম্প্রদায়ের বসতিগুলোর ধ্বংসাবশেষ এবং তার চি্ুসমূহ আজো বিদ্যমান। এ-যুগেও কোনো কোনো মিসরীয় তত্বজ্ঞানী এগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। তাদের বক্তব্য হলো, তারা এমন একটি বাড়িতে প্রবেশ করেছেন যাকে “শাহি হাবিলি' বা রাজকীয় গ্রাসাদ বলা হতো। এই প্রাসাদে অনেকগুলো কক্ষ আছে এবং প্রাসাদের সংলগ্ন অনেক বড় একটি হাউজ আছে এবং গোটা বাড়িটি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। * রুহুল মাআনি, ৯ম খণ্ড, পৃষ্ঠা ১২৪। কাসাসুল কুরআন (১ম) - ১০ ফ্/ড7.2117)001109.001)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।