সুতরাং, এই অপবিশ্বাসের জীবাণু সম্প্রদায়গুলোর আধ্যাত্মিক জীবনের জন্য সবসময়ই ক্ষতিকারক এবং চিরস্থায়ী কল্যাণ ও সৌভাগ্যের জন্য ধ্বংসাত্মক হয়ে থেকেছে। তিন. হযরত হুদ আ. এবং অন্য নবীগণের (আলাইহিমুস সালাম) এই রীতি একটি উত্তম আদর্শ যে, দাওয়াত ও সত্য প্রচারের পথে দুর্ব্যবহার ও অশিষ্টাচারের বদলা সছ্যবহার ও শিষ্টাচারের মাধ্যমে দেয়া হোক। আর কর্কশ ও কঠোর কথা জবাব মধুর বাণী দ্বারা পূর্ণ করা হোক। অবশ্য দীনের প্রচারক তাদের অবিরাম পাপাচার ও অনবরত অবাধ্যাচরণের ওপর আল্লাহ তাআলার রচিত কর্মফল-সংক্রান্ত নিয়ম-কানুন তাদেরকে অবশ্যই স্মরণ করিয়ে দেবেন এবং ভবিষ্যতের নিকৃষ্ট ও ভয়ঙ্কর পরিণাম সম্পর্কে তাদেরকে নিশ্চিতভাবে সতর্ক করে দেবেন। তাদের সামনে এই সত্য বার বার তুলে ধরবেন যে, যখন কোনো সম্প্রদায় সমষ্টিগতভাবে জুলুম, অবাধ্যতা ও বিরোধিতার ওপর উদ্যত হয় এবং অনবরত তার ওপর হঠকারিতা করতে থাকে, তখন আল্লাহ তাআলার ক্রোধ ও গযব তাদেরকে বিশ্বের অস্তিত্বের জগৎ থেকে মুছে ফেলে এবং আল্লাহ ভিন্ সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেন। যেমন : হযরত নুহ আ.-এর সম্প্রদায় এবং হযরত হুদ আ.-এর সম্প্রদায় এ-বক্তব্যের শিক্ষামূলক দৃষ্টাত্ত। ফস চ$.21100119,.0010)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।