এ-জিজ্ঞাসার উত্তরেও বলা যায় যে, আলোচ্য নিষয়ে বুদ্ধিগত মতবাদ ক্রমবিবর্তন এবং ধর্মীয় মতবাদের মধ্যে কোনো বিরোধ নেই। অবশ্য বিষয়টি সুক্ষ্দর্শিতার মুখাপেক্ষী; তাই এখানে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। এ-গ্রন্থেরই অন্য জায়গায় বিষয়টি সম্পর্কে আলোচনা করা যেতে পারে। তারপরও এখানে এই তথ্যটি অবশ্যই সামনে থাকা জরুরি যে আদিমানব বা প্রথম মানব (যিনি বর্তমান মানবজাতির আদিপিতা হযরত আদম আ.) ক্রমবিবর্তন-মতবাদ অনুসারে ধাপে ধাপে উন্নতি সাধন করে মানুষের আকৃতি পর্যন্ত পৌছে থাকুক বা প্রথম সৃষ্টিকাল থেকেই মানবাকৃতিতে অস্তিত্ব লাভ করে থাকুক, বিবেক ও বুদ্ধি এবং ধর্ম উভয়ই এ-বিষয়ে একমত যে বর্তমান কালের এই মানবজাতিই যাবতীয় সৃষ্টির মধ্যে সেরা এবং জ্ঞান-বুদ্ধিবিশিষ্ট এই আকৃতিকেই নিজের ভালো-মন্দ কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এবং তারাই আল্লাহ তাআলার নির্ধারিত বিধি-বিধানের ভারার্পিত ও দাযিত্প্রাপ্ত। অথবা এভাবে বলা যেতে পারে যে, মানুষের জ্ঞান ও কার্যকলাপ এবং চারিত্রিক কর্মকাণ্ড ও গতিবিধির পরিপ্রেক্ষিতে এ-কথার কোনো গুরুত্ব নেই যে তার সৃষ্টি ও অস্তিত্লাত এবং প্রাণীজগতে আসার বিশদ বিবরণ কী। বরং গুরুত্বের বিষয় হলো, এই সৃষ্টিজগতে তার অস্তিত্ব এমনি নিরর্থক ও উদ্দেশ্যবিহীনভাবেই আকার লাভ করেছে না-কি তার অস্তিতু নিজের মধ্যে কোনো মহান উদ্দেশ্য নিয়ে এসেছে? তার কার্যকলাপ ও বক্তব্যসমূহ এবং চারিত্রিক গুণাবলি ও চালচলনের ফলাফল কি একেবারেই লক্ষ্যহীন? তার জড়দেহের ও আধ্যাত্মিক মর্যাদাসমূহ সবই নিরর্থক ও নিশ্ষল না-কি মূল্যবান প্রতিফলের অধিকারী ও তাৎপর্যপূর্ণ? আর তার জীবন কি নিজের মধ্যে কোনো উজ্জ্বল ও আলোকদীগু তত্ব বহন করছে না কোনো অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের বার্তা বহন করছে? না- কি তার অতীত ও বর্তমান তাদের ভবিষ্যৎ থেকে বঞ্চিত? এসব তত্ত্ব ও বাস্তবতার উত্তর যদি নেতিবাচক না হয়; বরং ইতিবাচক হয়, তাহলে স্বতঃসিদ্ধভাবে এ-কথা মেনে নিতে হবে যে মানবের সৃষ্টির অবস্থা সম্পর্কে আলোচনা করার পরিবর্তে অস্তিত্বের জগতে তার আগমনের লক্ষ্যের প্রতি পুরো দৃষ্টি ও মনোযোগ দেয়া হোক এবং এ- কথা মেনে নেয়া হোক যে এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অস্তিত্ব লাভের পেছনে নিঃসন্দেহে এক মহান উদ্দেশ্য রয়েছে। ফস চ$.211001119.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।