কাসাসুল বুরআন -১৬ ১২? উপদেশসমূহ মনোষে!গসহ না শোনে, তাহলে-_যদিও আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবসময় তৎপর ও সাহসী থেকেছি__ তাদের ধ্বংস অবধারিত। আল্লাহ তাআলা অচিরেই তাদের বিনাশ ঘটাবেন এবং অন্য একটি সম্প্রদায়কে পৃথিবীর অধিপতি বানিয়ে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন। আর এটা সন্দেহাতীত যে তোমরা আল্লাহর অণু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। তিনি প্রতিটি বন্তর ওপর ক্ষমতাবান ও কর্তৃত্বকারী এবং প্রতিটি বস্তর সংরক্ষক ও রক্ষণাবেক্ষণকারী। আর গোটা বিশ্বজগৎ তার শক্তি ও ক্ষমতার আয়ত্তাধীন। হে আমার সম্প্রদায়, এখনো সময় আছে, তোমরা বিবেক-বুদ্ধি ও জ্ঞান খাটিয়ে কাজ করো। হযরত নুহ আ.-এর সম্প্রদায়ের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহর পয়গামের সামনে মাথা নত করো। অন্যথায় নির্দেশ ও বিচারের হাত প্রসারিত হয়ে আছে। আর সেই সময় অত্যাসন্ন, যখন তোমাদের এসব অহংকার ও গৌরব মাটির সঙ্গে মিশে যাবে । তখন তোমরা অনুতপ্ত হলেও তাতে কোনো কল্যাণ হবে না। হযরত হুদ আ. বার বার তাদের হৃদয়ে এই বিশ্বাস জন্মানোর চেষ্টা করলেন_ আমি তোমাদের শক্র নই, বন্ধু। তোমাদের কাছে সোনা-রুপা এবং ক্ষমতা ও নেতৃত প্রত্যাশা করি না; বরং আমি তোমাদের কল্যাণ ও সফলতা কামনা করি। আমি আল্লাহর পয়গামের ব্যাপারে বিশ্বাসঘাতক নই; বরং আমি বিশ্বস্ত । আমি কেবল তা-ই বলি যা আমাকে বলা হয়। আমি যা-কিছু বলি, কওমের সৌভাগ্য এবং তাদের বর্তমান ও ভবিষ্যতের কল্যাণের জন্যই বলি; বরং আমি তাদের চিরস্থায়ী মুক্তির জন্যই আমি তা বলছি। তোমাদের কওমেরই একজন মানুষের প্রতি আল্লাহর বাণী নাষিল হওয়াতে তোমাদের বিশ্মিত হওয়া উচিত নয়। কারণ, আবহমান কাল থেকেই এটা আল্লাহ তাআলার নীতি যে তিনি মানুষকে সৎপথ প্রদর্শন ও তাদের সৌভাগ্যের জন্য তাদের মধ্য থেকেই একজনকে নির্বাচিত করেন। তিনি তাকে সম্বোধন করে নিজের পছন্দনীয় ও অপছন্দনীয় বিষয়সমূহ ব্যক্ত করেন এবং তাঁর মাধ্যমে শিক্তের বান্দাদেরকে এসব বিষয় সম্পর্কে অবগত করেন। প্রকৃতির চাহিদাও এটাই যে কোনো সম্প্রদায়ের সৎপথ প্রদর্শন এবং তাদের হেদায়েতের জন্য যেনো এমন ড্/ড7.2117)001109.001)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।