Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত হুদ আলাইহিস সালাম ৬ ১২৪ কিন্ত তার কওমের অবাধ্যতা ও বিরোধিতা উত্তরোস্তর বেড়েই চললো, সূর্যের চেয়ে অধিক দীন্তিমান প্রমাণ এবং উপদেশসমূহ তাদের ওপর বিন্দুমাত্র ক্রিয়া করলো না। তারা হযরত হুদ আ.-কে মিথ্যা-প্রতিপাদনে ও হীন-প্রতিপন্নকরণে উঠেপড়ে লাগলো এবং তাকে (নাউযুবিল্লাহ) পাগল ও বিকৃতমস্তিষ্ক বলে আরো বেশি বিদ্রুপ করতে শুরু করলো। তারা বলতে লাগলো, হে হুদ, যখন থেকে আমাদের উপাস্যদের নিন্দা করতে শুরু করেছো এবং আমাদেরকে তাদের উপসনা থেকে বিরত থাকতে উপদেশ দিতে আরন্ত করেছো, আমরা লক্ষ করছি, তখন থেকেই তোমার অবস্থা বারাপ হয়ে গেছে। আমাদের উপাস্যদের অভিশাপের ফলে তুমি উন্মাদ ও বিকৃতমস্তিষ্ক হয়ে গেলো। এখন আমরা তোমাকে এ ছাড়া আর কী মনে করবো? __-এই ধৃষ্টতামূলক দুঃসাহস দেখিয়ে এবং অপবাদ প্রদান করে তারা ধারণা করছিলো যে এখন আর কেউ হযরত হুদ আ.-এর প্রতি মনোনিবেশ করবে না এবং মন দিয়ে তার কথা শুনবে লা। হযরত হুদ আ. এসব কথা অত্যন্ত ধের্ষের সঙ্গে শুনলেন। তারপর তাদেরকে বললেন, আমি আল্লাহ তাআলাকে এবং তোমাদেরকে সাক্ষী রেখে সর্বপ্রথম এই ঘোষণা করছি__আমি এই বিশ্বাস থেকে সম্পূর্ণ পবিত্র যে বাতিল মূর্তিগুলোর মধ্যে আমার বা অন্য কারোর কোনোভাবে কোনো ক্ষতি করার ক্ষমতা আছে। এরপর তোমাদেরকে ও তোমাদের দেবতাদেরকেও চ্যালেশ্ করছি যে তাদের সাধ্য থাকলে আমার কোনো ক্ষতি করার জন্য অতি সত্ব্র অগ্রসর হোক । আমি আমার প্রতিপালকের দয়া ও অনুগহে জ্ঞান-বুদ্ধি রাখি এবং প্রজ্ঞা ও বোধশক্তির অধিকারী । আমি তো শুধু আমার সেই প্রতিপালকের ওপরই নির্ভর করছি এবং তারই ওপর ভরসা রাখছি, যার ক্ষমতার বলয়ে রয়েছে বিশ্বজগতের যাবতীয় প্রাণীর ললাটসমূহ, যিনি জীবন ও মৃত্যুর মালিক। তিনি অবশাই আমাকে সাহায্য করবেন এবং সব ধরনের ক্ষতি থেকে আমাকে রক্ষা করবেন। অবশেষে হযরত হুদ আ. তার সম্প্রদায়ের লাগাতার বিদ্রোহ ও অবাধ্যতার বিরুদ্ধে এই ঘোষণা করলেন-_যদি আদ সম্প্রদায়ের নীতি এমনই থাকে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া ও পৃষ্ঠ প্রদর্শন করার রীতিতে তারা কোনো পরিবর্তন না আনে এবং আমার নসিহত ও ডড/ড7.2111)001109.001

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।