Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

শতশত ৯৭ দই ৫৪৩০ ৪৪০ জরি চল তকএিজ লহ ক৯ ৪৬ ডক তত ৩৮৩০৪৪৪৯৪৯৯ হুদ আ.-এর এই উপদেশ ও নসিহত নিতান্তই অস্বস্তিকর ও পীড়াদায়ক মনে হতো । তারা এটা বরদাশত করতে পারতো না যে তাদের চিন্তা- চেতনায়, বিশ্বাস ও আকিদায়, তাদের কর্মকাণ্ডে__মোটকথা যে-কোনো ধরনের অভিপ্রায়ে কেউ প্রতিবন্ধক হয়, তাদের জন্য দয়ালু উপদেষ্টা সাজে । তখন তারা এই পথ অবলম্বন করলো যে তারা হযরত হুদ আ.- কে বিদ্রপ করতে শুরু করলো, তাকে নির্বোধ সাব্যস্ত করলো এবং নিরঙ্কুশ সত্যতা ও সততার অকাট্য ও নিশ্চিত দলিল-প্রমাণগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে শুরু করলো এবং হযরত হুদ আ.-কে বলতে লাগলো-_ ৬/ ০৯৩ 3 ৩৯ 0৪ আঠা ভাজ ১৯৪ 9) কে ওত 5 ১০ 5193 (১৬৯ 5১১) ০০১০ 'হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনো নি, তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগ করার নই এবং আমরা তোমার প্রতিই বিশ্বাসী নই ।”" [সুরা হুদ : আয়াত ৫৩] আমরা তোমার এই প্রবঞ্চনায় পতিত হবো না যে তোমাকে আল্লাহর রাসুল বলে মেনে নেবো এবং আমাদের উপাস্যসমূহের (প্রতিমাগুলো) পূজা ছেড়ে দিয়ে এ-কথা বিশ্বাস করবো না যে আমাদের এই উপাস্যগণ শ্রেষ্ঠ উপাস্যের (খোদার) কাছে আমাদের জন্য সুপারিশকারী হবে না। হযরত হুদ আ. তাদেরকে বললেন, আমি নির্বোধও নয় এবং উন্মাদও নই। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসুল ও নবী । আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য নির্বোধ ব্যক্তিদের নির্বাচিত করেন না। তাহলে তো এর লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে এবং হেদায়েতের জায়গায় পথভ্রষ্টতা এসে যাবে। আল্লাহ এই মহান খেদমতের জন্য তার বান্দাদের মধ্য থেকে এমন ব্যক্তিকে নির্বাচন করেন যিনি সবদিক থেকে উক্ত কাজের জন্য যোগ্য হন এবং হেদায়েতের দায়িত্ব ও কর্তব্য স্রচারুনূপে পালন করতে পারেন। “আল্লাহ তার রিসালাতের ভার (রাসুলের পদ ও দায়িত্ব) কার ওপর অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন।' (অর্থাৎ কাকে নবী নিযুক্ত করলে মানবজাতির হেদায়েত সুচারুরূপে সম্পন্ন হবে ।) [সূরা আন'আম : আয়াত ১২৪] ফ/ড7.2111)001109.001)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।