Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -১ ৬ ১১৯ বিদ্যমান ছিলো। তারা আরব দেশ থেকে বের হয়ে সিরিয়া, মিসর ও বাবেলের দিকে অগ্রসর হয়ে সেখানে শক্তিশালী রাজত্বের ভিত্তি স্থাপন করেছিলো । পার্থক্য শুধু এতটুকু যে, আরবেরা সেবৰ অধিবাসীদেরকে 'উমামে বাযিদা' (ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়সমূহ) বা "আরবে আরিবা" (খাটি আরব) বলে জানতো এবং তাদেরকে বিভিন্ন দল-_বা গোত্র আদ, সামুদ, তাসাম ও জাদিস নামে আখ্যায়িত করতো । আর ইউরোপীয় প্রাচ্যবিদগণ (প্রাচ্যের ভাষা ও তত্তৃজ্ঞানবিশারদ) উপরিউক্ত খাঁটি আরবদেরকে 'উমামে সামিয়া' (সাম জাতিগোষ্ঠী) বলে আখ্যায়িত করে থাকেন। তাই পরিভাষা ও অভিব্যক্তির পার্থক্যের কারণে মূল বস্তু ও ঘটনাবলিতে কোনো পরিবর্তন আসে না। এ-কারণে কুরআন মাজিদ তাদেরকে বলেছে প্রথম আদ", যাতে এটা পরিষ্কার হয়ে যায় যে আরবের প্রাচীন জাতিগোষ্ঠী সাম সম্প্রদায় ও আদ সম্প্রদায় একই মৌলিক জিনিসের দুটি নাম । ভূগোলবিশারদগণ বলেন, ৮ (আরব) শব্দটি মূলে 4 (আরাবাহ) ছিলো-__এর অর্থ প্রান্তর ও অনাবাদ ভূমি । আরবি ভাষায়ও ০1০৮ (আরাব) অনাবাদ প্রান্তর ও গ্রাম্য লোকদেরকে বলা হয়। কোনো কোনো তন্ত্গবেষকের মতে «7 (আরব) শব্দটি মূলে «১০৮ (আইন-এর ওপর নুকতাসহ, গার্ব) ছিলো । এর অর্থ পশ্চিম দিক। যেহেতু ফোরাত নদীর পশ্চিম দিকে এই এলাকাটির অবস্থান ছিলো, এ-কারণে সেসব আরামি সম্প্রদায় (সাম জাতিগোষ্ঠী_ নুহ আ.-এর পুত্র সামের বংশধরগণের বিভিন্ন গোত্র) যারা ফোরাত নদীর পশ্চিম তীরে বসবাস করতো, তাদের প্রথমে «০ গোর্ব) এবং পরে গাইন থেকে নুকতা লোপ করে (আরব) বলা হলো। এই দুটি মতের মধ্যে আরব নামকরণের ক্ষেত্রে যে-মতটিই বিশুদ্ধ হোক, বাস্তবতা হলো যে এই এলাকাটি প্রাটীন সাম সম্প্রদায়সমূহ বা যাযাবর দলসমূহ অথবা আদ সম্প্রদায়ের বসবাসস্থূল ছিলো। সুতরাং কোনো মতভেদ ছাড়াই আদ সম্প্রদায় আরব বংশোদ্তূত ছিলো । ১৮ (আদ) শব্দটি আরবি, অনারব নয়। হিরু ভাষায় এর অর্থ 'উচ্চ' ও প্রসিদ্ধ' ৷ কুরআন মাজিদে ১৬ (আদ) শব্দটির সঙ্গে ?)! (ইরাম) শব্দটি ফস চ$.211001119.0010)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।