Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইদরিস আলাইহিস সালাম ৬ ১১৬ অস্বীকার করা বাস্তব ও সত্যকে অস্বীকার করারই নামান্তর । যেমন পিরামিড ও চারদিক থেকে বন্ধ প্রকোষ্ঠ-এর ইতিহাস নতুন আবিষ্কারের কল্যাণে আজ আমাদের সামনে সম্পূর্ণ উন্মোচিত এবং নতুন নতুন আবিষ্ধার পিরামিড ও তার সমাধিসমূহের খোদাইলিপি ও খোদাইচিত্র, (ইলম ও নকশা) শিল্প ও কারিগরি বিদ্যার চিত্র অঙ্কনকারীদের নাম এবং বিভিন্ন যুগে সেগুলোকে বিভিন্ন স্তরে উন্নীতকারীদের নাম, তাদের দেহাবয়ব, তাদের মণি-মুক্তার ভাণ্ডার, বিভিন্ন যুগের হস্তলিপি এবং বর্ণমালার সংযোজন চোখের সামনে নিয়ে এসে দিবালোকের মতো উজ্জ্বল করে তুলেছে। কোথায় এই প্রকৃত তথ্য ও বাস্তবতা আর কোথায় সেই ভিত্তিহীন মনগড়া রচনা । আজকাল মিনা, খোফো, মুনকারে এবং তোতামান খামেন এবং অন্যান্য বাদশাহর অবস্থাবলি সম্পর্কে কার অজানা আছে? তারপরও এসব অর্থহীন বক্তব্যগুলোকে এখানে উদ্ধৃত করা এজন্য সঙ্গত মনে হলো যে মানুষ জেনে রাখুক নবীদের সম্পর্কে বিজ্ঞানী ও দার্শনিকদের গ্রন্থাবলিতেও কেমন উদ্ভট ও অর্থহীন কিচ্ছা-কাহিনি লেখা হয়েছে। এ-সম্পর্কে নির্ভুল সত্যের পরিমাণ কেবল ততটুকুই যা আমি কুরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে উদ্ধৃত করেছি, বা নিজের কোনো মতামত ব্যক্ত না করে তাওরাত থেকে যে-কয়েকটি বাক্য বর্ণনা করা হয়েছে অথবা সেই বক্তব্যগুলো যা নবীগণের শিক্ষার মর্যাদার উপযোগী । ডড/ড7.2111)001109.001)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।