নুহ আ.-এর পাবনের পূর্বে পৃথিবীতে যে-পরিমাণ বিদ্যা প্রসার লাভ করেছে, তার সবকিছুরই আদি শিক্ষক এই প্রথম হারমাস। তিনি মিসবের উচ্চভূমির অধিবাসী ছিলেন এবং হিক্ুভাষীরা তাকে খানুখ নবী বলে মানতো। তিনি হযরত আদম আ.-এর প্রপৌত্র ছিলেন। অর্থাৎ, খানুক (ইদরিস) বিন ইয়ারুদ বিন মাহলাইল বিন কীনান বিন আনুশ বিন শীস বিন আদম আ.। তারা এটাও দাবি করেন যে, দর্শনশান্ত্রের গ্রন্থগুলোতে যেসব জ্ঞানগর্ভ আলোচনা এবং নক্ষত্রসমূহের গতিবিধির বিবরণ পাওয়া যায় তা সর্বপ্রথম হযরত ইদরিস আ.-এর পবিত্র জবান থেকে নিসৃত হয়েছে। আল্লাহ তাআলার ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ, চিকিৎসা শাস্ত্রের আবি্ধার, জমিন ও আসমানের যাবতীয় বস্ত্র সম্পর্কে যথাপোযুক্ত কবিতার মাধ্যমে মতামত প্রকাশই তার প্রাথমিক কার্যাবলির অন্তর্ভুক্ত । তিনি সর্বপ্রথম প্রাবনের সংবাদ প্রদান করেন এবং আল্লাহর বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, আমাকে দেখানো হয়েছে যে তা একটি আসমানি মহামারী । তা পৃথিবীকে পানি ও আগুনের মধ্যে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখে ইদরিস আ. যাবতীয় জ্ঞানের ধ্বংসপ্রান্তি এবং শিল্প ও পেশার ধ্বংস হওয়ার ব্যাপারে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি মিসরে পিরামিড এবং চারদিক থেকে বন্ধু প্রকোষ্ঠ নির্মাণ করে সেগুলোতে যাবতীয় শিল্প এবং সে-সম্পর্কিত নব-আবিষ্ৃীত যন্ত্রপাতিসমূহের ছবি বানালেন। তিনি সকল জ্ঞান ও শাস্ত্রের তথ্যাবলি ও বিবরণ অঙ্কিত করালেন। যাতে এসব শিল্প ও বিদ্যা চিরকালের জন্য স্থায়ী থাকে এবং ধ্বংসের থাবা তাদের কোনো ক্ষতি করতে না পারে। সিদ্ধান্ত দার্শনিকদের এবং বিজ্ঞান ও দর্শনের প্রাচীন গ্রন্থগুলোর এসব আজগুবি ও অনর্থ (অবশ্য কোনো কোনোটি ছাড়া) বক্তব্যগুলোর সারমর্ম এই যা হযরত ইদরিস আ.-এর সম্পর্কে মনগড়া কিচ্ছা-কাহিনির আকারে রচনা করা হয়েছে। এগুলো বিবেকবুদ্ধিসম্মত নয় এবং এগুলোর সমর্থনে কোনো উদ্ধৃতিও নেই। বরং তথ্যানুসন্ধান এবং ইতিহাসের বিশুদ্ধ তত্তজ্ঞান এসব মনগড়া কিচ্ছা-কাহিনির অসারতা ও ভিত্তিহীনতাকে আজ এমনভাবে প্রকাশ করে দিচ্ছে যে (নতুন তথ্য ও বিশুদ্ধ ইতিহাসকে) ফস চ$.21100119,.0010)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।