Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রী ০ হবে হযরত ইদরিস আ.-এর পার্থিক খেলাফত যখন হযরত ইদরিস আ.কে আল্লাহর জমিনের খলিফা ও অধিপতি বানিয়ে দেয়া হলো তখন তিনি আল্লাহর বান্দাদেরকে ইলম ও আমলের পরিপ্রেক্ষিতে তিনটি স্তরে বিভক্ত করে দিলেন। তিনটি স্তর হলো কাহিন বা জ্যোতিষী, রাজা ও প্রজা; তিনি ক্রমিক প্রর্যায়ে তাদের মধ্যে মর্যাদা নির্ধারণ করে দিলেন। কাহিন বা জ্যোতিষীর মর্যাদা সবার চেয়ে উঁচু। কারণ তাকে আল্লাহর দরবারে নিজেকে ছাড়া রাজা ও প্রজার ব্যাপারেও জবাবদিহি করতে হবে। দ্বিতীয় স্তরের মর্যাদায় আছেন রাজা । কারণ তাকে নিজের এবং রাজত্ব সংক্রান্ত যাবতীয় বিষয়ের জবাবদিহি করতে হবে। তৃতীয় স্তরে প্রজা। কারণ তাকে শুধু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই পর্যায়ক্রমিক মর্াদাত্তর দায়িত্ব ও কর্তব্যের পরিপ্রেক্ষিতে ছিলো; বংশ বা গোত্রের মর্যাদার তারতম্যের পরিপ্রেক্ষিতে ছিলো না। মোটকথা, হযরত ইদরিস আ.-কে আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নেয়া পর্যন্ত তিনি শরিয়ত ও রাষ্ট্রনীতির এইসব আইন-কানুন প্রচার করতে থাকেন। উপরিউক্ত চারজন গভর্নর বা বাদশাহর মধ্যে ইসকালিবুস অত্যন্ত দৃঢ়চেতা বাদশাহ ছিলেন। তিনি হযরত ইদরিস আ.-এর বাণীসমূহ গুরুত্বের সঙ্গে হেফাজত করেন এবং শরিয়তের বিধি-বিধান বেশ সংরক্ষণ করেন। ইসকালিবুস হযরত ইদরিস আ.-কে উঠিয়ে নেয়ার পর অত্যন্ত দুঃখ ও শোক প্রকাশ করেন। উপাসনাগৃহগুলোতে ইদরিস আ.- এর এবং তার উঠিয়ে নেয়ার অবস্থার নানা ধরনের ছবি অঙ্কিত করালেন। হযরত নুহ আ.-এর প্লাবনের পর যে-ভূ্গুকে 'ইউনান' বা গ্রিস নামে অভিহিত করা হতো, ইসকালিবুস সেই ভূখণ্ডের ওপর রাজত্ব করতেন। ইউনানবাসীরা প্রাবনের ধর্বংসলীলা হতে রক্ষিত টুটা-ফাটা উপসনাগৃহগুলোতে যখন হযরত ইদরিস আ.-এর প্রতিমূর্তি এবং আল্লাহর দরবারে তাকে উঠিয়ে নেয়ার চিত্র দেখতে পেলো এবং সেই সঙ্গে বাদশাহ ইসকালিবুসের মহত্ব, তার ইবাদতখানা নির্মাণ, দর্শন ও ডড/ড7.2111)001109.001)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।