হযরত ইদরিস আ. জ্ঞান-বুদ্ধিসম্পন্ন হওয়ার বয়সে উপনীত হলে আল্লাহ তাআলা তাকে নবুওত দানে ভূষিত করেন। তখন তিনি দুষ্ট-প্রকৃতি ও ফাসাদ সৃষ্টিকারী লোকদেরকে হেদায়েতের দাওয়াত ও তাবলিগ শুরু করেন। কিন্তু ফাসাদ সৃষ্টিকারী ও বিস্তারকারীরা তার কোনোও কথায় কান দিলো না। হযরত আদম আ. ও হযরত শীষ আ.-এর শরিয়তের বিরোধীই থেকে গেলো। অবশ্য ক্ষুদ্র একটি দল ইসলাম গ্রহণ করলো। হযরত ইদরিস আ. ওখানে এই ধরনের গতিবিধি ও হাবভাব দেখে ওখান থেকে হিজরত করে অন্য এলাকায় চলে যাওয়ার জন্য মনস্থির করলেন। তিনি তার অনুসারীবৃন্দকেও হিজরত করতে বললেন। ইদরিস আ.-এর অনুসারীরা এ-কথা শোনার পর জন্মভূমি পরিত্যাগ করা দুঃসহ ও যন্ত্রণাদায়ক মনে করে বললেন, বাবেল শহরের মতো এমন সুন্দর বাসস্থান আমাদের ভাগ্যে আর কোথাও হতে পারে!৪২ যদি আল্লাহর পথে এই কষ্টটুকু সহ্য করো, তাহলে তার রহমত অতি ব্যাপক, তিনি তোমাদেরকে অবশ্যই এর উত্তম বিনিময় প্রদান করবেন। সুতরাং তোমরা সাহস হারিও না। আল্লাহ তাআলার নির্দেশের সামনে নিজেদের মস্তক অবনত করো । মুসলমানদের সম্মতি লাভের পর হযরত ইদরিস আ. এবং তার অনুসারীগণ মিসরের উদ্দেশে হিজরত করলেন। এই ক্ষুদ্র দলটি যখন নীল নদের প্রবাহ এবং তার পাশের অববাহিকার সবুজ শ্যমালিমা ও সজীব দৃশ্য দেখতে পেলো, উৎফুল্প ও আনন্দিত হলো। হযরত ইদরিস *২ বাবেল শব্দের অর্থ নদী । বাবেল শহর দণ্জল৷ ও ফুরাত নদী দুটির পানিতে সবুজ ও সজীব ছিলো । এই কারণে একে বাবেল নাম দেয়া হয়েছিলো । বাবেল ইরাকের অন্তর্গত একটি বিখ্যাত শহর ছিলো; কিন্ত্র কালের বিবর্তনে তা বিলুগ্ড হয়ে গেছে। ফস চ$.211001119.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।