জা হর জালাহহিন যার ১ অর্থাৎ তিনিও 'নেককার ভাই' বলার পরিবর্তে 'নেককার বেটা" বলতেন এই রেওয়ায়েতটি উদ্ধৃত করার পর ইবনে কাসির রহ. বলেন এই প্রমাণটি দুর্বল। কেননা, প্রথমত এই সন্তাবনা রয়েছে যে দীর্ঘ হাদিসটিতে বর্ণনাকারী হয়তো শব্দগুলো পরিপূর্ণভাবে স্মরণ রাখতে পারেন নি; এবং দ্বিতীয়ত, এটাও সম্ভব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর অতি উচ্চ মর্যাদার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি পিতৃত্বের সম্পর্কাট প্রকাশ করেন নি এবং বিনয়স্বরূপ ভ্রাতৃত্রে সম্পর্কই প্রকাশ করা সঙ্গত মনে করেছেন। কিন্তু হযরত আদম আ. ও হযরত ইবরাহিম আ.-এর বেলায় কথা হলো-_তাদের একজন ছিলেন আবুল বাশার (মানবজাতির আদি পিতা) এবং অপরজন ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পূর্বে সর্বাপেক্ষা অধিক উচ্চ মর্যাদাবান নবী । যার সম্পর্কে কুরআন মাজিদ ঘোষণা করেছে__ ০০ (5171 4০ 159 তোমরা সবাই (অন্যান্য সব বাতিল মতবাদ পরিত্যাগ করে) একনিষ্ঠভাবে ইবরাহিমের ধর্মের অনুসরণ করো ।”** সুতরাং, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের দুইজনের 'পুত্র' বলে সম্বোধন করা সবদিক থেকেই সমীচীন হয়েছে। ইমামুদ্দিন বিন কাসির রহ. এটাও বর্ণনা করেছেন যে, কেউ কেউ বলেন, হযরত ইদরিস আ. হযরত নুহ আ.-এর পূর্বের নবী নন; বরং তিনি বনি ইসরাইল বংশোদ্ভূত নবীগণের মধ্যে একজন নবী এবং ইলয়াস আ.-ই ইদরিস আ.। তাওরাতে এই মর্যাদাশীল নবী সম্পর্কে শুধু এতটুকু উল্লেখ করা হয়েছে__- “আর হানুক (আখনুখ) ৬৫ বছর বয়সে পদার্পণ করলে তার ওঁরসে মুতাওশালেহ জন্গ্রহণ করেন। তারপর হানুক তিনশো বছর পর্যন্ত আল্লাহ তাআলার দীনের খেদমত করেছেন। হানুকের ওরস আরো অনেক পুন্র-কন্যা জন্মগ্রহণ করে। সুতরাং, হানুকের পরিপূর্ণ বয়স হয়েছিলো তিনশো পয়ষণ্টটি বছর। এই সময় তিনি আল্লাহর সঙ্গে চলতে চলতে অদৃশ্য হয়ে যান। কারণ, আল্লাহ তাকে উঠিয়ে নেন।”?” ০» সুরা নিসা : আয়াত ১২৫। ** তাওরাত : আবির্ভাব অধ্যায় : পত্ুক্তি ২১-২৪। ফস চ$.21100119,0010)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।