Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

৬ গল্পে আঁকা ইতিহাস-২ পর্যবেক্ষণ করলাম । অপরাধ আর অপরাধী নিয়েই তো আমার কারবার! তাই কে কোন্‌ ধরনের অপরাধী প্রথম নজরেই আমি বুঝতে পারি। এ-লোকের চেহারায় কিন্ত অপরাধের কোনো ছাপ আমি দেখতে পেলাম না। বরং আভিজাত্য ও ভদ্রতা এবং সরলতা ও কোমলতার ছাপই আমার নজরে পড়লো । মনে মনে আমি কৌতৃহলী হয়ে উঠলাম । বললাম- “তোমাকে তো বেশ ভদ্র ও অভিজাত মনে হচ্ছে। খুলে বলো তো- কে তুমি? কী তোমার পরিচয়? কেনো তোমার এই বন্দি-দশা? আমীরুল মু'মিনীন কেনো তোমার প্রতি এতো কুষ্ট?' তখন লোকটি কিছুক্ষণ আমার দিকে “চেনা চেনা” চোখে তাকিয়ে থেকে উদাস কণ্ঠে বললো- “আমার বাড়ি দামেস্ক । স্মৃতিময় দামেস্ক! শেকলবীধা বন্দির মুখে “দামেক্ক* শব্দটা শোনা মাত্রই অতীতের একটা বিস্মৃতপ্রায় মধুময় স্মৃতি আমার মনকে প্রবলভাবে নাড়া দিলো। আমি 'দামেক্ক' উচ্চারিত হওয়ার সাথে সাথেই আবেগাপ্ুত হয়ে পড়লাম । আপন মনে বলে উঠলাম- “হে আল্লাহ! দামেক্ষের প্রিয় মাটি চিরকাল তোমার করুণা-বর্ষণে সিক্ত হোক! আমি এরপর লোকটির দিকে মায়া-মায়া চোখে তাকিয়ে বললাম- বন্দি! তোমার দামেক্ষের কাছে আমি চিরধণী । সেখানে এমন এক মহানুভব মানুষের দেখা পেয়েছিলাম আমি, যার উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। কতোদিন কতোজনকে আমি বলেছি তার কাহিনী । এমন কি আমার ছোট্ট মেয়েটিও স্মরণ করে

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।