অপরাধী ও পুলিশ ২৭ তোমার কাছে জীবনের শেষ খিদমতটুকু চাই। আশা করি নিরাশ করবে না! গোলাম অশ্র-সজল চোখে বললো- “এমন করে বলছেন কেনো মনিব? আদেশ করুন, বান্দা হাজির! সব ঘটনা জানিয়ে আমি তাকে বললাম- “এই নাও দশ হাজার দিরহাম! আস্তাবলের শ্রেষ্ঠ ঘোড়াটা বের করো এবং রাতের আধারেই তাকে বাগদাদের সীমানা পার করে দাও! বরং তাকে দামেক্কে তার বাড়িতে পৌছে দাও! এরপরই তুমি মুক্ত!” আমার শরীফ মেজবানকে চিনবার আরো কিছু বাকি ছিলো, সেটাও এখন পূর্ণ হলো। ভেবেছিলাম, আমার পরিকল্পনা শুনে তিনি খুশি হবেন। কিন্তু তার চেহারা দেখে মনে হলো, তাকে যেনো বিনা ছুরিতে জবাই করা হচ্ছে। বেদনার্থ কণ্ঠে তিনি বললেন- 'বন্ধু! তুমি খলীফা আল-মামুনের চেয়ে কঠিন ফরমান জারি করছো! মাফ করো বন্ধু, এ মেনে নেয়া আমার পক্ষে সম্ভব না! কোনোভাবেই যখন তাকে সম্মত করতে পারলাম না, তখন তার শারাফাত ও মহত্বকেই ঢাল বানিয়ে বললাম- “দামেক্ষে আমি যখন তোমার মেহমান ছিলাম তখন তোমার দান প্রত্যাখ্যান করি নি। এখন তুমি আমার মেহমান। মেজবানের দায়িত্ব পালনে আশী করি তুমিও আজ আমাকে বাধা দেবে না! তাছাড়া তুমি নিশ্চিত থাকো- আমি আমার আল্লাহ্র পক্ষ হতে ইশারা পেয়েছি! এরপর আর কিছু বলার সুযোগ ছিলো না তার । অশ্রভেজা চোখে “আল্লাহ হাফেজ" বলে তিনি অনেকটা অনিচ্ছায়ই বের হয়ে গেলেন। যখন ঘোড়ার ঠক্ঠক্ আওয়াজ কানে এলো,
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।