Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ গল্লে আঁকা ইতিহাস-২ সেই গর্বিত ইতিহাস সামনে নিয়ে আজ আমি সইবো- কাপুরুষতার অপবাদ? অসম্ভব! কিন্ত আজ আমি অন্য রকম এক কঠিন সঙ্কটের মুখোমুখি- যা জীবনে এই প্রথম | কল্পনায় আমি আমার ও আমার পরিবারের ভবিষ্যত ছবি চিন্তা করলাম | খলীফার রোষানলে পড়ে আমি পদচ্যুত হয়েছি। কিংবা আমার নামে কতলের হুকুম জারি হয়েছে। আমার এতীম ছেলেমেয়েরা অসহায় অবস্থায় ছারে দ্বারে ঘুরছে । আমার বিধবা স্ত্রী যিল্পতির জীবন-যাপন করছে । উহ! আর কল্পনা করতে পারছি না! আবার কল্পনা করলাম, আমার উপকারী বন্ধুকে আমি জল্লাদের হাতে তুলে দিচ্ছি। আর সবাই আমাকে “ছি! ছি!!' করছে। এমনকি আমার স্ত্রী-পুত্র-কন্যারাও -যাদের কাছে আমি বহুবার সেই উপকারী বন্ধুর কথা গল্প করেছি আমাকে “ছি! ছি!!” করছে। চারদিকে একটানা “ছি! ছি!!, শুনতে শুনতে আমি যেনো অস্থির হয়ে পড়লাম । অনন্যোপায় হয়ে আল্লাহ্র শরণাপন্ন হলাম । আমার আল্লাহ্‌! আমাকে পথ দেখাও! বলে দাও আমার করণীয়! আমার মেজবানের মর্যাদা তুমি রক্ষা করো! শেষ পর্যস্ত বিবেক! আল্লাহ আমাকে পথ দেখালেন । নফস আর বিবেকের এ লড়াইয়ে শেষ পর্যন্ত বিবেকই বিজয়ী হলো । মানবতার লাজ রক্ষা পেলো । ভয়-ভীতি ও দ্বিধা-দ্বন্দের উপর এই বিশ্বীসের জয় হলো যে, আমি

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।