অপরাধী ও পুলিশ ২৩ মানবতার চোখে? আমার মহান মেজবানের চোখে? এ-ধরনের পরস্পর-বিরোধী চিন্তা আমার অনুভূতিকে ক্রমাগত ক্ষত-বিক্ষত করে চললো। একবার ভাবি- পরিণতি যা হবার হোক, আমি আমার আশ্রয়দাতা “জীবনদাতা" বন্ধু'€র জীবন রক্ষা করবোই। কিন্তু পর মুহূর্তেই সেই ভাবনা তলিয়ে যায় প্রাণপ্রিয় স্ত্রী- পুত্রের ভবিষ্যত চিন্তায় । মনে হচ্ছিলো- আমার বুকে যেনো এক জগদাল পাথর চেপে বসেছে, যার ভারে আমার দম-যায়-যায়-অবস্থা । আমি দু" হাতে মাথা চেপে ধরলাম । ক্রমাগত ভাবতে লাগলাম । আমার মন বললো- “খলীফার আদেশ পালন করাই তোমার কর্তব্য । তদুপরি পিতা ও স্বামী হিসাবেও রয়েছে তোমার দায়িতৃ । মুখমগ্ডলে দৃষ্টি পড়া মাত্রই বিবেক আমাকে শাসন করে বললো- 'প্রাণের মায়ায় ভুলে যাবে তুমি মানবতার মায়া? ভুলে যাবে উপকারী বন্ধুকে! এমনই কাপুরুষ তুমি?' না! কাপুরুষতার অপবাদ আমি সইতে পারবো না! আমার জীবনে কতো কঠিন ও নাজুক মুহূর্ত এসেছে। বীর বিক্রমে! পাহাড় যখন টলে যায় তখনো আমি ছিলাম অটল! হারানো দিনের সেই এঁতিহ্য তো আমার গরবের ধন!
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।