Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

২২ গল্পে আঁকা ইতিহাস-২ না। কঠিন বাস্তবতা তার বিকট চেহারা নিয়ে আমার সামনে এসে দাড়িয়েছিলো। আমার উপকারী বন্ধুকে কীভাবে আমি বর্তমান বিপদ থেকে উদ্ধার করতে পারি? খলীফার আদেশে আমারই যিম্মাদারিতে (দায়িতে) তিনি বন্দি। তীর সম্পর্কে খলীফার কাছে আমাকেই জবাবদেহী করতে হবে । দামেক্ষে যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন আগামীকাল তীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার জন্যে খলীফার পক্ষ থেকে আমি পাহারাদারি করছি- এরই নাম কি উপকারের প্রতিদান?! কী করবো এখন আমি? আগামীকাল খলীফার দরবারে তাকে হাজির করে খলীফার ওয়াফাদারি রক্ষা করবো? তাকে মুক্তি দিলে আমাকে জীবন দিতে হবে । সেই সাথে আমার সত্রী-পুত্র ও পরিবার পরিজনের জীবনে নেমে আসবে চরম ভাগ্য- বিপর্যয় । কেউ হবে এতীম, কেউ বিধবা । সুখী-স্বচ্ছল একটি পরিবার হঠাৎ হয়ে যাবে বে-সাহারা, ছিন্রমূল। অন্যদিকে খলীফার সাথে ওয়াফাদারির পরিচয় দিলে আমার ও আমার পরিবারের ভবিষ্যত হবে নিরাপদ । ইজ্জত ও তরকীর রাস্তা হবে উন্ুক্ত। কিন্ত তখন আমি কি ছোট হয়ে যাবো না- নিজের চোখে? পরিবারের চোখে? আমার ছোট্ট সন্তানদের চোখে?

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।