Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

অপরাধী ও পুলিশ ২১ ইন্ধনদাতা। গোলযোগ দমনের জন্যে আমিরুল মুমিনীন যে ফওজ পাঠালেন তাদের হাতে আমি বন্দি হলাম। তারা বিনা বিচারে আমার উপর এমন নিষ্ঠুর নির্যাতন চালালো যে, আল্লাহ পানাহ! প্রতি মুহূর্তে মনে হচ্ছিলো যে, এই বুঝি আমার জান বের হয়ে গেলো! পাঠিয়ে দিলো । আমার পরিবার পরিজনকে আমি কিছুই বলে আসতে পারি নি। তবে দূর থেকে আমাকে অনুসরণ করে বাগদাদ পর্যন্ত এসেছে আমার এক প্রতিবেশী । সম্ভবত সে অমুক স্থানে আছে। প্রিয় ভাই আমার! তোমার কাছে আমি কোনো প্রতিদান চাই না। শুধু এ লোকটির সাথে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও- যাতে আমি তার মাধ্যমে আমার পরিবারকে কয়েকটি অসিয়ত করতে পারি। তাহলেই আমি নিশ্চিন্ত ও দায়মুক্ত হতে পারি ।' একদিকে আনন্দের বসম্ত-হাওয়া আরেকদিকে ছিধা-ঘ্ন্দের ঝড়ো হাওয়া এতোদিন পর অমন অপ্রত্যাশিতভাবে আমার প্রিয় মেজবানকে পেয়ে হৃদয় আমার কেমন আনন্দ-উদ্বেলিত হয়েছিলো তা বোঝাবার মতো কোনো উপমা আমার জানা নেই । মনে হচ্ছিলো_ যেনো মহা মূল্যবান কোনো হীরকখণ্ড হারিয়ে হঠাৎ আবার আমি তা ফিরে পেয়েছি! অথবা মনে হচ্ছিলো- আমার আনন্দ যেনো সেই জননীর মতো, যে হাজার হাজার বিনিদ্র রজনী অপেক্ষা করে প্রিয়তম সন্তানকে ফিরে পেয়েছে বুকের মাঝে!

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।