Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

অপরাধী ও পুলিশ ১৯ চোখ মেলে তাকাও! চোখে চোখে চোখ রাখো! আমার কথা শেষ হলো। শেকলবাধা বন্দি তখন ন্লান হেসে বললো- “আমার দিকে তাকাও! দেখো আমায় চিনতে পারো কি না! হ্যা, আমিই তোমার সেই হতভাগ্য মেজবান! তোমার সেই আশ্রয়দাতা! জুলুম ও ফড়যন্ত্রের শিকার হয়ে আজ আমি বন্দি, দেশোদ্বোহী! হয়তো আগামীকালের সূর্যোদয়ই আমার জীবনের শেষ সূর্যোদয়!” কিছুক্ষণের জন্যে আমি বিস্ময়ে হতবাক হয়ে থাকলাম! আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না! হ্যা, সত্যিই তো! এই তো আমার সামনেই বসে আছেন- আমার খৌোজে-ফিরা সেই বন্ধু! আমার সেই মহানুভব মেজবান! সেই অতি মানবীয় গুণের মানুষটি! এতোক্ষণ কেনো আমি তাকে চিনতে পারলাম না? কী লজ্জা! অনুভূতি এক সাথে যেনো আমার হৃদয়ে তোলপাড় করতে লাগলো! ঘর্মাক্ত ললাটে চুম্বন করে বললাম- “বন্ধু! ক্ষমা করো বন্ধু! ক্ষমা করো এ-অধমকে! অনেক দেরী হলো চিনতে তোমাকে! খুলে বলো আমাকে তোমার ঘটনা! তুমি যে নিরপরাধ- সে আমি বিশ্বাস করি! অবশ্যই বিশ্বাস করি! কার রোষানলে পড়ে তোমার এই বন্দি- দশা?!

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।