Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮ গল্পে আঁকা ইতিহাস-২ আমি তাদের আচরণে কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটুকুও হারিয়ে ফেললাম! মহানুভবতার এমন শীতলধারায় সিক্ত হলে জবাব দেবার ভাষা ক'জন খুঁজে পায়? আমি মুগ্ধ হলাম, ভীষণ মুগ্ধ । আমি সিক্ত হলাম, ভীষণ সিক্ত। মুগ্ধচিত্তের অভিব্যক্তি মেশানো ঝাপসা চোখে তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম! আমার ভাষাহীন চোখ দু'টো বলছিলো- এরা মানুষ না ফেরেশতা? মানুষ এতো ভালো হয়? মানুষ এতো মহৎ হয়? মানুষ কি এমন করে পারে- পরকে আপন করে নিতে? এইসব মহৎ মানুষের জন্যেই বুঝি_ আজো পৃথিবীটা টিকে আছে? রক্ষা পাচ্ছে মানবতার লাজ? কৃতজ্ঞতায় আমার মাথা বারবার নুয়ে এলো। হৃদয়-মন আপ্ুুত হলো । কিন্তু হৃদয়ের সে ভাব প্রকাশ করার কোনো ভাষা বারবার চেষ্টা করেও আমি খুঁজে পেলাম না। মনে মনে শুধু প্রতীজ্ঞা করলাম- আল্লাহ যদি কখনো সুযোগ দেন তাহলে একদিন এই মহানুভবতার প্রতিদান দেবো । দিতে চেষ্টা করবো ।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।