১৬ গল্পে আঁকা ইতিহাস-২ বিদায়, বিদায় হে দামেস্ক! শহরের পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয়ে এলো এবং আমাকে খুঁজে বের করার উৎসাহেও যখন ভাটা পড়লো তখন গৃহস্বামীকে আমার অন্তরের অন্তঃস্তলের কৃতজ্ঞতা জানিয়ে বললাম- “আমি যদি বাগদাদ যেতে পারি তাহলে ভালো হয়! তিনি বললেন_ “তিনদিন পর বাগদাদের উদ্দেশ্যে এক কাফেলা রওয়ানা হবে। সেই কাফেলায় ছদ্মবেশে শরীক হলেই ভালো হয় ।' সফরের ইন্তিযাম (ব্যবস্থা ও আয়োজন) কীভাবে হবে_ তা ভেবে আমি চিন্তিত ছিলাম । কেননা আমার হাতে তখন কোনো উপায় বা সম্বল ছিলো না। সামান্য হাতখরচও ছিলো না। কিন্তু একটা ব্যবস্থা না করলে দূরের সফরে কীভাবে নামবো? এদিকে সংকোচের কারণে গৃহস্বামীকে কথাটা বলতে গিয়েও বলতে পারি নি। এমনিতেই দীর্ঘ চার মাস ধরে তাদের মহানুভবতা ও মেহমানদারির ভিতরে মায়ের আদরে ছিলাম, তার উপর নতুন করে তাদের কাছে কিছু চাইতে কিছুতেই আমার কৃতজ্ঞ মন সায় দিচ্ছিলো না। এ-সব ভাবতে ভাবতে প্রায় নির্ধুম রাত কাটাচ্ছিলাম । কিন্তু কাফেলা যেদিন রওয়ানা হবে সেদিন ভোরে গৃহস্বামী ও তার স্ত্রী আমাকে বিদায় জানাতে এলেন। তখনই শুরু হলো- আমার অবাক হওয়ার পালা! কৃতজ্ঞতায় উদ্বেলিত হওয়ার পালা! আনন্দে-উত্তেজনায়-আবেগে মাথা নীচু করার পালা! অশ্রুপূর্ণ চোখে দু'জন মহানুভব মানুষের মহানুভবতা দেখার পালা! কী দেখলাম আমি? আমি দেখলাম_
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।