অপরাধী ও পুলিশ ১৫ বলতাম না। এখন তোমাদের যা ইচ্ছে তাই করো! তবে মনে রেখো, একদিন অবশ্যই বিচারের জন্যে আন্মাহ্র সামনে তোমাদেরকে দীড়াতে হবে! সেদিন কী জবাব দেবে? কণা পরিমাণ ঈমানও যাদের অন্তরে আছে আল্লাহ্র ভয় এক সময় না এক সময় তাদের বিচলিত করেই। শত হোক, এই জালিমরাও মুসলমান ছিলো । তাই পরকাল আর আখেরাতের কথা মনে করিয়ে দিতেই তারা দমে গেলো এবং শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিয়ে চলে গেলো। সোনালী সেই দিনগুলো! গৃহস্বামীর আশ্রয়ে একটা দীর্ঘ সময় কেটেছে আমার । একে একে চারটি মাস। এ দীর্ঘ সময়ে তিনি আমার পুরো হক আদায় করেছেন এবং সব রকম আরামের ব্যবস্থা করেছেন। তারপরও আমার অসুবিধা হচ্ছে- এই ভেবে সব সময় তিনি কুষ্ঠিত থাকতেন । আহা! কতো মহৎ ছিলেন আমার সেই আশ্রয়দাতা! সেখানে আমার চাওয়ার অভাব ছিলো কিন্তু পাওয়ার বিলম্ব ছিলো না । প্রায়ই আমার মনে প্রশ্ন জাগতো- নিজের একান্ত আত্মীয়ের বাড়িতে এমন কি নিজের বাড়িতেও তো মানুষ এতো আদর-যত্ব পায় না? কতোদিন ধরে আমি এখানে পড়ে আছি- অথচ ইশারা-ইঙ্গিতেও কোনোদিন তারা বোঝাতে চান নি- কে আমি? কী আমার পরিচয়? কোন্ অপরাধে আমি অপরাধী?
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।