১৪ গল্পে আঁকা ইতিহাস-২ মানুষটার এই করুণ দশা হতো? লজ্জায়-অনুশোচনায় আমি এমন কাতর হয়ে পড়লাম যে, গৃহস্বামীর দিকে চোখ তুলে তাকাতেও পারছিলাম না। কিন্তু তিনি বারবার আমাকে বিভিন্নভাবে প্র বোধ দিতে লাগলেন আর বলতে লাগলেন- “আপনার সাথে আমার এ-দুর্দশার কোনো সম্পর্ক নেই। আমি অন্য একটা দুর্ঘটনার সাথে জড়িয়ে পড়েছিলাম ।' পরে অবশ্য আমি সব জানতে পারলাম । যে কোনো কারণেই হোক বিদ্রোহীদের সন্দেহ পোক্ত হয়ে গিয়েছিলো যে, গৃহস্বামীই আমাকে আশ্রয় দিয়েছেন এবং কোথাও লুকিয়ে রেখেছেন । তাই বিদ্রোহীরা বাজারে তার দোকান থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিলো । তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ ও নির্দয় বেত্রাঘাত। কিন্তু ওদের সকল নির্দয়তার মুখেও তিনি যখন আমার ব্যাপারে মুখ খুলতে রাজি হলেন না, নরপশুরা তখন তাকে বন্দি রেখে দিনের পর দিন নির্যাতন চালিয়েছে । জালিমদের সব অত্যাচার তিনি সহ্য করেছেন, কিন্তু মুখ খুলেন নি। শেষ দিন যখন নির্যাতনের মাত্রা সকল সীমা ছাড়িয়ে গেলো এবং বললেন- “দেখো! আর জুলুম না করে তোমরা আমাকে একেবারে মেরেই ফেলো। শোনো! আমি যদি তাকে আশ্রয় দিয়েও থাকি তাহলে আরব রক্তের কাছে কীভাবে তোমরা আশা করছো যে, নিজের তুলে দেবো?!
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।