Bangla Golpo Uponnash — oporadhe o police
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

অপরাধী ও পুলিশ ১১ অবশেষে তিনি অনুনয়ের স্বরে বললেন_ “আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ । শোরগোল তার জন্যে ভয়ের কারণ । তাই তোমরা দয়া করে দু'একজনকে ভিতরে পাঠাও । তারা ইচ্ছেমতো তল্লাশী করুক ।' যে দু'জন ভিতরে এসে খোঁজাখুঁজি করছিলো এক সময় তাদেরকে সোজা আমার কামরার দিকে আসতে দেখলাম । ভয়ে আমার তখন কী কম্পমান অবস্থা ছিলো, তা ভাবতেও শরীর কীটা দিয়ে উঠে। চীৎকার করে উঠলেন। তখন লোক দু*টি কী ভেবে যেনো ফিরে গেলো। কিন্ত যে কোনো মুহূর্তে গ্েফতার হওয়ার শংকা আমার কাটলো না। লাগলো । গৃহস্বামী সুযোগমতো আমাকে এসে দেখে যেতেন । পাশে বসে বসে অভয়বাণী শোনাতেন। সান্ত্বনা দিতেন। সমবেদনা জানাতেন। পরিবারের সবার নজর এড়িয়ে খাবার দিয়ে যেতেন। গৃহস্বামীর চোখ-মুখ দেখে মনে হতো, বিপদ আমার, কিন্তু দুশ্চিন্তা ছিলো যেনো সবই তার। কতো মহান ছিলেন তিনি! কতো মানবদরদী ছিলেন তিনি!! কেনো আর আসেন না তিনি? এরপর বেশ কিছুদিন গৃহস্বামীর সাথে আমার দেখা হলো না। তার এই অনুপস্থিতির প্রকৃত কারণও আমি জানতে পারলাম না। তবে এতোটুকু আচ করতে পারলাম যে, তিনি কোনো বিপদে পড়েছেন। কিন্তু আশ্চর্য এই যে, তার অনুপস্থিতিতে আমার সেবা-যত্বের

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।