১০ গল্পে আঁকা ইতিহাস-২ কাছে এসে অসহায়ভাবে বললাম- “ভাই! আমি আল্লাহ্র পর তোমার আশ্রয়প্রার্থী। তোমার কাছে আমার কোনো বিপদ নেই তো? লোকটি তখন আমাকে নিরীক্ষণ করে বললো-_ “মনে হচ্ছে তুমি বিপদপস্ত। ভয় নেই, নিশ্চিন্তে ভিতরে এসো! লোকটির কণ্ঠে আমি দরদ, ভালোবাসা ও মানবতার শব্দ শুনতে পেলাম । আমি অভিভূত হলাম। একবঝাঁক নিষ্ঠুর জল্লাদের রক্তচোখ এড়িয়ে এসে এমন দয়া-মায়া জড়ানো কণ্ঠের সামনে দীড়িয়ে আমি অশ্রু সংবরণ করতে পারলাম না। সামনে পা”ও বাড়াতে পারলাম না। নিথর দাড়িয়ে রইলাম । তিনি আমার মনের অবস্থা বুঝতে পারলেন। আমার আরো কাছে এগিয়ে এলেন । তারপর হাত ধরে নিজেই হাসিমুখে ভিতরে নিয়ে গেলেন। কী যে ভালো লাগছিলো তখন! কৃতজ্ঞতায় মাথা আমার বারবার নত হয়ে আসছিলো । সংকীর্ণ ও অন্ধকার একটা সিঁড়ি বেয়ে উপরের ছোট্ট একটা কামরায় তিনি আমাকে নিয়ে গেলেন এবং আত্মগোপনের ব্যবস্থা করে দিলেন । আমার উপস্থিতির কথা জানলেন শুধু তিনি আর তার স্ত্রী । তল্লাশী আমি এবং গৃহস্বামী যা আশংকা করছিলাম তাই সত্য হলো । শিকারী যেভাবে হাতছাড়া শিকার খোজে সেভাবে এখানেও একদল লোক এসে চড়াও হলো। যে হিংস্রতা দেখেছিলাম আমীরের প্রাসাদ-ঘেরাওকারীদের মাঝে সে একই হিগ্সতা ছিলো এদেরও মাঝে । আমাকেই খুঁজছিলো তারা । গৃহস্বামী কুশলী ও শান্ত ভাষায় যতোই তাদের বোঝাতে চাইলেন যে, এখানে কেউ নেই ততোই তারা উত্তেজিত ভাষায় ঘর তল্লাশীর দাবি জানাতে লাগলো ।
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।