Bangla Golpo Uponnash — oporadhe o police
/ 33
📝 Text 📖 PDF

অপরাধী ও পুলিশ ৯ ভড়কে গেলেন আমীর । ভড়কে গেলাম আমিও । অবস্থা দেখে মনে হচ্ছিলো ওরা যে কোনো মুহূর্তে প্রাসাদে ঢুকে পড়তে পারে । ঢুকে পড়লে পরিণতি যে কী হবে- তা ভাবতেই গা শিউরে উঠলো! এখন তাহলে কী করা? জীবন তো বাচাতে হবে! হয়ে পড়লাম । কী উপায়ে কী করবো- বুঝতে পারছিলাম না। হঠাৎ মাথায় এলো একটা বুদ্ধি। ঝুড়িতে রশি বাধলাম। তারপর আমীরকে সাবধানে ঝুড়িতে বসিয়ে অনেক কষ্টে জানালা পথে একটা অন্ধকার ও নিরাপদ গলিতে নামিয়ে দিলাম! করে কীভাবে যে পালিয়ে এসেছিলাম, সে কথা এখন আর বলতে চাই না। আল্লাহ্র অশেষ মেহেরবানী যে, স্ত্রী-পুত্ররা সাথে ছিলো না। থাকলে কী অবস্থা হতো, তা আল্লাহ মালুম! অন্ধকারে তখন নিজের হাতের অস্তিত্ও অনুভব করা সম্ভব ছিলো না। দিকভ্রান্তের মতো হোঁচট খেয়ে খেয়ে পড়ছিলাম আবার উঠে উঠে ছুটছিলাম। কোনো লক্ষ্য ছিলো না। কোনো গন্তব্য ছিলো না। ছিলো শুধু বাচার উদগ্র ইচ্ছা । আশ্রয় ঃ দয়া হলো এক দয়াবানের! দূর থেকে একটা আলো দেখতে পেলাম । সেটা ছিলো একটা বড় বাড়ি। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম আলোটাকে লক্ষ্য করে। কাছে এসে দেখলাম- বাড়ির সদর দরোজায় সৌম্যশান্ত এক লোক দাড়িয়ে আছেন। হয়তো আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছেন । আমার মন বললো- “এর উপর তুমি নির্ভর করতে পারো! আমি তার

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.