Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

ব্যস্ত ইসলামী গণতন্ত্রের নামে নিজের আখের গোছাতে । এই ফাকে তথাকাথিত প্রগতিবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, দুর্বুদ্ধিজীবী, কাদিয়ানী, ঈমানদার মুসলমানদের ন্যায় এতটা বোকা নয় যে, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি করে অন্যকে গদি দখলের সুযোগ করে দিবে । তারা অন্ততঃ এটুকু বুঝতে পেরেছে যে উপরওয়ালা (আল্লাহ্‌) যদি তুরক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি না করেন তবে সহসাই এদেশের মুসলমানদের মোহমুক্তি ঘটবে না, কাজেই যতদিন সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়ে নিজের আখের গুছিয়ে নিতে দোষ কি! সুতরাং আজ আমরা এদেশের মুসলমানরা যে ইসলামকে ধারণ করে আছি একে অন্ততঃ মুহাম্মদী ইসলাম বলা চলে না কারণ এর সাথে কুরআনী শিক্ষার কোন মিল খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর । বরং একে বলা চলে রাজতন্ত্রী, ধনিক-বণিক, হারামখোর শাসক, শোষক শ্রেণী ও তাদের দক্ষিণা ভোগীদের কবর জিয়ারত, জন্ম বার্ষিকী, মৃত্যু ইসলাম। যে আল্লাহ্‌ মুহাম্মদ মুস্তফাকে ধৃঞ্ুট আমাদের জন্য রহমত ও মুক্তির উসীলা হিসেবে প্রেরণ করলেন আমরা কি তার সমুচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পেরেছি? তাঁর আনীত কুরআন যে মৌল-মানবিক ও আর্থ- সামাজিক বিষয়াবলীর ভিত্তিতে একটি সফল বিপ্রব পরিচালনার রূপরেখা আমাদের সম্মুখে রেখে গেছে তার মাধ্যমে একটি সমৃদ্ধ ইসলামী রাষ্ট্রব্যবস্থা কি আমরা কায়েমের উদ্যোগ নিয়েছি? -প্রশ্রগুলো স্বগতোক্তি ধরনের শুনালেও এর উত্তর আমাদের সবারই জানা । তাই হয়তো জনৈক মনীষী বলেছিলেন-'মুহাম্মদ €৪ট আজ আমাদেরকে দেখলে নির্ঘাৎ কাফের বলতেন আর আমরা তাঁকে দেখলে পাগল বলতাম ।' আমাদের বর্তমান অবস্থার কি কোন তফাৎ আছে? আমাদের বর্তমান অবস্থাকে যদি খুব বেশী উন্নততর পর্যায় থেকেও বিবেচনা করা হয়, তবে তা হবে রাসূলুল্লাহ্‌ €৪8)-এর ভাষায় তৃতীয় শ্রেণীর ঈমানদারের ন্যায়, মরুর আলো 1৮৮) আবু যারীফ

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।