Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

অথচ আফসোস! হায় আফসোস! আমাদের ঈমান আজ ভাইরাসে আক্রান্ত । যে কারণে আল্লাহ্‌ তায়ালার ঘোষণাও আমাদের মনকে ভীত করছে না, করছে না গোমরাহী মুক্ত। মানব সৃষ্ট ধ্যান-ধারণা তাই আজ আমাদের পথ ও পাথেয়। লাগামহীন মুনাফেকী আচরণ আজ আমাদের একমাত্র সম্বল। আজ আমরা কিয়ামত দিবসে আল্লাহ্র নিকট নিজ নিজ ভোগ বিলাসের উপাদান ধন-সম্পদ আহরণ করা নিয়ে । অন্যায়-অত্যাচার, জোর-জুলুম-শোষণের বিরূদ্ধে কিংবা কাফির-মুরতাদদের বিরদ্ধে আজ আমাদের তলোয়ার আর গর্জে ওঠে না। জিহাদকে আজ সন্ত্রাস মনে হয়। এর চেয়ে বরং ভালো লাগে গায়ে আতর মেখে, চোখে সুরমা দিয়ে, মাথায় পাগড়ি বেধে, হাতে মেসওয়াক আর শরীরে জুব্বা চড়িয়ে নফসের জিহাদে দিন গুজরান করতে । আজ আমাদের সম্মুখে অসংখ্য বান্দার হব, আল্লাহ্‌র হবৃ, ফরজ-ওয়াজিব আদায় হওয়ার প্রতীক্ষায় পড়ে আছে অথচ ক্ষুদ্র ক্ষুদ্র মুস্তাহাব সম বিষয় নিয়ে নিজেদের মধ্যে বাহাস-মুনাজারা, লাঠালাঠি করে আপন মুসলমান ভাইয়ের খুন ঝরাতে দ্বিধাবোধ করছি না। যেমন একদল নিয়মিত নামায পড়ে, আরেক দল পড়ে না; কিন্তু তাদের মধ্যে অনিয়মিত নামায আদায়কারী দল অপর দলের নামাযে “সশব্দে আমীন" বলা নিয়ে বাহাসের ডাক দিয়ে বসলো আর কি! নিজেরা নামায না পড়ে কবীরা গুনাহে লিপ্ত আছে তার খবরই নেই! অথচ নামাযের ফরজ-ওয়াজিবের মধ্যে গণ্য নয় এমন বিষয় নিয়ে ফাসাদ সৃষ্টির জন্য ঠিকই উঠে পড়ে লেগে গেছে। ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত হালাল রুজী। হারাম আহার দ্বারা বেড়ে উঠা শরীর জাহান্নামের ইন্ধন হবে। অথচ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত প্রত্যেকটি প্রতিষ্ঠান সুদ-ঘুষে আপাদমস্তক জর্জরিত । রাষ্ট্রযন্ত্রের প্রভাবে সামাজিক জীবনেও সুদ-ঘৃষ-জুয়ার মাধ্যমে উপার্জিত ঘৃণ্য আয়কে বৈধ মনে করা হচ্ছে। ইচ্ছায় অনিচ্ছায় দেশের মানুষ সুদ-ঘুষ-জুয়ার ন্যায় হারাম উপার্জনে লিপ্ত হতে বাধ্য হচ্ছে। দেশে সরকারী-বিরোধী দল, বামপন্থী, এন.জি.ও-কাদিয়ানী-মিশনারী প্রভৃতি বহুমুখী আক্রমণে প্রকৃত ইসলামী মূল্যবোধ আজ বিপন্ন; কিন্ত তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কারণ, আমরাতো দ্বীন দরদী নই, আতর-লেবাসে আসক্ত পেট পূজারী । যে কারণে একদল ব্যস্ত গলাবাজিসমৃদ্ধ ইসলামী আন্দোলন নিয়ে, আরেক দল মরুর আলো 1৮৭) আবু যারীফ

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।