“নিশ্চয়ই আল্লাহ্র নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম ।' _সুরা আল ইমরান : ১৯ আলহামদুলিল্লাহ্! সকল প্রশংসা একমাত্র এ মহান আল্লাহ্ রাব্বুল ইয্যতের, যিনি দো-জাহানের সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি। আমরা মহাপরাক্রমশীল, মহিমান্বিত, মহাশক্তিধর, চিরঞ্জীব, সর্বশক্তিমান ও বিচার দিনের মালিক আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার নিকটই সাহায্য ও আশ্রয় প্রার্থনা করছি এবং ক্ষমা চাচ্ছি কৃত গুনাহসমূহের জন্য । মহান আন্নাহ্ পাকের অশেষ দয়া তার বান্দাদের প্রতি । যাদের হেদায়াতের জন্য যুগে যুগে প্রেরণ করেছেন লক্ষাধিক নবী ও রাসূল। অতঃপর সেই ধারাবাহিকতার সুত্র ধরেই পৃথিবীতে প্রেরণ করলেন নবীয়ে রহমত, সাইয়্যেদুল মুরছালিন, খাতামুন্নাবীয়্যিন হযরত মুহাম্মদ মুস্তফাকে €৪) এবং আমাদের মতো গুনাহগারদেরকে বানালেন তার গর্বিত উম্মত । আর ইসলামকে মনোনীত করলেন একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হিসেবে । অর্থাৎ কি ব্যক্তিগত জীবনে, কি সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রেই দ্বীন হিসেবে আল্লাহ্র নিকট গ্রহণযোগ্য হচ্ছে একমাত্র ইসলাম । তাই যদি কেউ নিজস্ব ধ্যান-ধারণাপ্রসৃত কোন বিষয়কে ইসলামের বিকল্প বা পরিপূরক হিসেবে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চায় তবে সে স্পষ্টতঃই পথন্রষ্টদের দলে শামিল বলে গণ্য হবে! আল্লাহ্ ও তাঁর রাসূলের জিম্মাদারী থেকেও সে/তারা সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে । কারণ, আল্লাহ্ রাব্বুল ইয্যত সুস্পষ্ট ঘোষণা করেছেন- 'আল্লাহ্ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মু'মিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার অধিকার থাকে না। কেহ আল্লাহ্ এবং তার রাসূলের অবাধ্য হলে সেতো স্পষ্টতই পথভ্রষ্ট হবে। (সূরা আল আহ্যাব : ৩৬) আল্লাহ্ পাক আরও বলেছেন-_ '...আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে (হে মুহাম্মদ €&৪)) আমি আপনাকে তাদের জন্য জিম্মাদার করে পাঠাইনি ।' (সূরা আন নিসা : ৮০) মরুর আলো [৮৬] আবু যারীফ
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।