পৌছেছে! এরূপ নানা আতংক ও ভয়-ভীতি আল্লাহ্ পাক দুশমনদের অন্তরে ছড়িয়ে দিলেন । যুদ্ধ পুনরায় শুরু হলো। হযরত খালিদের €:) সুনিপুন রণকৌশলে মাত্র দেড় দিনের ভিতরে যুদ্ধের রূপ পাল্টে গেল। এই দেড় পর এক তরবারী ভাঙ্গতে থাকে । ছহীহ্ বুখারী শরীফের ভাষ্য অনুযায়ী- হযরত খালিদ বিন ওয়ালিদ €৮৪) বলেছেন, মু'তার যুদ্ধের দিন আমার স্বীয় হস্তে নয়টি তরবারি ভেঙ্গেছে । কেবলমাত্র একটি ইয়ামেনী তরবারিই আমার নিকট অবশিষ্ট ছিল । মু'তার রণাঙ্গনে কখন কি ঘটছিল নবীজী €$&৪) মদীনায় থেকে ওহী মারফত তার সবকিছু জানতে পারছিলেন। হযরত যায়েদ কিভাবে যুদ্ধ ঝাণ্ত হাতে অগ্রসর হলেন। তার ডান হাত শহীদ হলো। বাম হাত শহীদ হলো। দু'পা শহীদ হলো। তিনি শেষ পর্যন্ত দাত দিয়ে ঝাণ্ডা কামড়ে ধরে রাখতে চেষ্টা করছেন। দুশমনের আঘাতে তার গর্দান উড়ে গেল। তিনি মর্মীন্তিকভাবে শহীদ হয়ে গেলেন। এবার ঝাণ্ডী তুলে নিলো আবদুল্লাহ ইবনে রাওয়াহা; কিন্তু প্রাণপণ লড়ে সেও শহীদ হয়ে গেল প্রভৃতি এক একটি ঘটনা তিনি মদীনায় বসে শ্রোতৃবর্গকে শুনাচ্ছিলেন আর তার নয়নযুগল হতে দর বিগলিত ধারায় অশ্রু ঝরছিল । পরিশেষে তিনি বললেন, আল্লাহ্র তরবারী সমূহ হতে একটি তরবারি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝাণ্ডা তুলে নিয়েছে এবং আল্লাহ্ তায়ালা মুসলমানদের বিজয় দান করেছেন। রাসূল €£) মু'তার যুদ্ধের ঘটনা একাধারে বর্ণনা করে চলেছেন মদীনায় বসেই । অপরদিকে মু'তা প্রান্তরে হযরত খালিদের এট নেতৃত্বে প্রতিটি মুসলিম সৈন্য যথেষ্ট বীরত্ব ও সমর কুশলতা প্রদর্শন করে দুশমনদের রীতিমত নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে । ফলে শক্রসৈন্য ত্রমশ হাল ছেড়ে দিয়ে রণক্ষেত্র থেকে পালাতে শুরু করলো । অবশেষে হযরত খালিদের €৪ট মোবারক হাতেই ইসলামের ঝাপ্ত বিজয়ীর বেশে উড্ডীন রইল । তিনি আল্লাহ্ পাকের অসীম কুদরতে মুসলিম বাহিনীকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে উদ্ধার করে বিজয়ী বেশে বিপুল পরিমাণ মালে গনিমতসহ মদীনার পথে রওনা করলেন। মরুর আলো 1৮৪) আবু যারীফ
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।